Thursday, March 12, 2026

গো হত্যাকারী সন্দেহে ২ আদিবাসীকে পিটিয়ে খুন মধ্যপ্রদেশে, সরব তৃণমূল

Date:

Share post:

গো হত্যাকারী সন্দেহে দুই আদিবাসীকে পিটিয়ে খুন করা হল বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে(Madhya Pradesh)। চুড়ান্ত অমানবিক এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সেওনি জেলায়। এই ন্যক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছে তৃণমূল(TMC)। পাশাপাশি এহেন নৃশংসতার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে জবলপুর-নাগপুর জাতীয় সড়কে বিক্ষোভ দেখান কংগ্রেস(Congress) বিধায়ক অর্জুন সিং কাকোদিয়া(Arjun singh kakodia)।

পুলিশ সূত্রের খবর, এই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার জড়িত ২০জন। এদের ১৪জনের বিরুদ্ধে পুলিশ ফৌজদারি আইনে মামলা রুজু করেছে। বাকি ছজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার এসকে মারাভি এই জানিয়েছেন, ‘গরু চুরি করে হত্যা করা হয়েছে এই অভিযোগে ২০জন মানুষ তিন আদিবাসী সম্প্রদায়ের ওপর চডা়ও হয়ে তাদের পেটায়। খবর পেয়ে পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজনের মৃত্যু হয়। ঘটনায় একজনের আঘাত গুরুতর। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। আপাতত তিনজন ধরা পড়েছে। বাকিরাও ধরা পড়বে। মৃত দুই আদিবাসীর বাড়ি থেকে মাংস উদ্ধার হয়েছে। পরীক্ষার জন্য তা পাঠানো হয়েছে।’

আরও পড়ুন:গোয়ায় তৃণমূল পর্যবেক্ষকের দায়িত্বে এবার কীর্তি আজাদ

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসও এই ঘটনার নিন্দায় সরব হয়েছে। তৃণমূলের তরফে টুইট করে লেখা হয়েছে, ‘আদিবাসী ও দলিতদের উপর অত্যাচার ক্রমাগত চরমে পৌঁছেছে! মোদীজির নজরে মানুষের জীবনের মূল্য কমে গেছে। এই সরকার কত নিচে নামবে? বিচার হবে কি? এটা কোল্ড ব্লাডেড মার্ডার, মি.নরেন্দ্রমোদি।’

spot_img

Related articles

আজ বাংলার নতুন রাজ্যপাল আর এন রবির শপথগ্রহণ অনুষ্ঠান

রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) অপমানজনক হুইপ জারি করে সরিয়ে...

গ্যাসের সঙ্কট মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকার, কেন্দ্র যতই পরিষেবা স্বাভাবিক প্রমাণের চেষ্টা করুক না কেন বাস্তব ছবিটা ঠিক তার বিপরীত।...

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...