Thursday, May 7, 2026

ডেকে নিয়ে কুপিয়ে খুন, পার্ক সার্কাসে হাড়হিম করা ঘটনা

Date:

Share post:

রাতের কলকাতায় হাড়হিম করা ঘটনা ঘটল। অ্যাপ ক্যাব চালককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে। পার্ক সার্কাস ময়দানের সামনে থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে বেনিয়াপুকুর থানার পুলিশ। তারপর দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় ক্যাব চালকের দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদের কাজ চলছে।


আরও পড়ুনঃআজ রাজ্যে আসছেন অমিত শাহ, ঠাসা কর্মসূচি মমতারও, নয়া তৃণমূল ভবনে মেগা বৈঠকও



পুলিস জানায়, মৃতের নাম শেহনবাজ ফরিদ। তিনি পেশায় অ্যাপ ক্যাবের চালক। জানা গিয়েছে, রাতে ঘরেই ছিলেন শেহনবাজ। তাঁর স্ত্রী জানান, বন্ধুর ফোন পেয়ে বড়ি থেকে বেড়িয়ে যান তিনি। এরপর রাত বাড়লেও আর ঘরে ফেরেননি শেহনবাজ। মোবাইলে যোগাযোগ করতে চাইলেও পাওয়া যায়নি। মোবাইলের সুইচ অফ ছিল। এরপর শুরু হয় খোঁজাখুঁজি।

এদিকে পুলিশ পার্ক সার্কাস ময়দানের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, তাঁর শরীরের একাধিক ক্ষতচিহ্ন ছিল। ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এরপর খবর দেওয়া হয় নিহতর পরিবারকে।

নিহতর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ওই যুবকের বন্ধুদের গ্রেফতার করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। আজই তাঁদের আদালতে তোলা হতে পারে। তবে কেন ওই যুবককে ডেকে নিয়ে গিয়ে খুন করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ। খুনের নেপথ্যে অন্য কোনও ঘটনা জড়িয়ে আছে কিনা তা জানার চেষ্টা চলছে।

Related articles

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...

চন্দ্রনাথের মৃত্যুতে ভেঙে পড়লেন অভিনেত্রী মাফিন!

বুধবার রাতে চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর খবর সামনে আসতেই শোকস্তব্ধ তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। কান্নায় ভেঙে...