Thursday, May 7, 2026

মেটেনি কয়লা সঙ্কট, দেশজুড়ে বাতিল হল ১১০০ ট্রেন

Date:

Share post:

কয়লা সঙ্কট এখনো মেটেনি। ফলে রাজ্যে রাজ্যে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও বেড়েই চলেছে। এই অবস্থায় আগামী ২৪ মে পর্যন্ত আরো ১১০০ যাত্রীবাহী টেনের সফর বাতিল করল ভারতীয় রেল মন্ত্রক। এরমধ্যে ৫০০টি মেল এক্সপ্রেস এবং ৫৮০টি প্যাসেঞ্জার ট্রেন। যদিও এতগুলি যাত্রীবাহী ট্রেনের সফর বাতিল করেও যে খুব একটা পরিস্থিতির মোকাবিলা করা যাবে তা নয়। কারণ দেশের বহু খনিতে বিভিন্ন কারণে ধর্মঘট চলছে । ফলে পর্যাপ্ত কয়লার যোগান হচ্ছে না। তাই মালগাড়িতে ওয়াগানের সংখ্যা বাড়িয়েও বিশেষ লাভ কিছু হচ্ছে না। তার ফলে দেশজুড়ে কয়লা সঙ্কট আরও বেড়েছে।

ইতিমধ্যেই বিদ্যুৎ ও কয়লা সঙ্কট নিয়ে রেলমন্ত্রক, কয়লামন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ আধিকারিকদের মধ্যে বৈঠক হয়েছে। গরম যত বাড়বে কয়লার অভাবে বিদ্যুৎ সংকট ততই বাড়বে। ফলে অতি দ্রুত পর্যাপ্ত কয়লার যোগান না হওয়া পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট থেকে বাঁচার কোনো উপায় নেই। উত্তর-পশ্চিম ও দক্ষিণ ভারতের বহু রাজ্য ইতিমধ্যেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে।

Related articles

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...