Thursday, May 7, 2026

ধোনি-বিরাটদের ম‍্যাচে প্রেমিককে বিয়ের প্রস্তাব প্রেমিকার, ভাইরাল ভিডিও

Date:

Share post:

খেলার মাঠে প্রেম নিবেদন নতুন নয়। দেশ হোক বিদেশ, খেলার মাঠে প্রেম নিবেদনের নিদর্শন রয়েছে প্রচুর। প্রেমিক হাঁটু মুড়ে বসে প্রেমিকাকে প্রেম নিবেদন করছেন এ ছবি প্রায় দেখা যায়। কিন্তু প্রেমিকা হাঁটু মুড়ে বসে প্রেমিককে প্রেম নিবেদন করেছেন, এ ছবি বিরল। কিন্তু বুধবার সেই বিরল ছবি দেখা মিলল চেন্নাই সুপার কিংস (CSK) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে (RCB)। মহেন্দ্র সিং ধোনি ( MS Dhoni) বনাম ফ্যাফ ডুপ্লেসিদের (faf du plessis) লড়াই মাঠের ভিতরে যতটা আকর্ষণীয় ছিল, মাঠের বাইরে এই তরুণ-তরুণীর প্রেম নিবেদন ততটাই নজর কাড়ল। খেলা চলাকালীন গ্যালারিতে দেখা গেল  প্রেমিককে বিয়ের প্রস্তাব দিলেন প্রেমিকা।

বুধবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চলছিল সিএসকে বনাম আরসিবি ম‍্যাচ। সেই ম‍্যাচ চলাকালীন দেখা যায়, এক তরুণী হাঁটু মুড়ে বসে রয়েছেন। সামনে এক তরুণ দাঁড়িয়ে। ছেলেটির গায়ে আরসিবির জার্সি। মেয়েটি পরে ছিলেন লাল রঙের টি-শার্ট। তিনিও যে বিরাটদের ভক্ত তা বোঝাই যাচ্ছে। মেয়েটি একটি আঙটি বের করে ছেলেটিকে বিয়ের প্রস্তাব দেন। জিজ্ঞেস করেন, তিনি তাঁকে বিয়ে করতে চান কি না। ছেলেটি প্রথমে অবাক হয়ে যান। প্রথমে বুঝে উঠতে পারেননি কিছুই। তারপর তিনি হাসতে শুরু করেন। শেষ পর্যন্ত মেয়েটি ওই আঙটি ছেলেটির হাতে পরিয়ে দেন। আর এই দৃশ্য ক‍্যামেরায় ভেসে উঠতেই নিমিষেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:MS Dhoni: আরসিবির কাছে ম‍্যাচ হেরে দলের ব‍্যাটারদের কাঠগড়ায় তুললেন মাহি

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...