Friday, March 13, 2026

অডিও ইঞ্জিনিয়ার পাত্রের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সুরসম্রাট রহমানের কন্যা খাতিজা

Date:

Share post:

বলিউডে আবার সানাইয়ের সুর বেজে উঠলো।  গাঁটছড়া বাঁধলেন বলিউড সুরসম্রাট এ আর রহমানের ( AR Rahman) কন্যা খাতিজা রহমান(Khatija Rahaman)। বিয়ে করলেন পেশায় অডিয়ো ইঞ্জিনিয়ার রিয়াসদীন শাইক মোহম্মদকে( Riyasdeen Shaikh Mohamed)। বিয়েতে উপস্থিত ছিলেন পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং আত্মীয় বন্ধু-বান্ধবরা।

সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র রহমান পুত্রী খাতিজার বাগদান সম্পন্ন হয়েছিল চলতি বছরের জানুয়ারিতেই। পাকাপাকি ভাবে চারহাত এক হল এবার । খাতিজার নিকাহ সেরিমনি উপলক্ষে একটি পারিবারিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান।

ছবিতে দেখা গেছে  সাদা পোশাক পরিহিত বর-কনেকে। আদরের ছোটপুত্রী খাতিজার সঙ্গে ছবিতে রয়েছেন স্বয়ং পিতা এ আর রহমান, বড় মেয়ে রাহিমা, মা সায়রা বানু, ভাই আমিন। পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় গোটা পরিবারকে। এর আর রহমানের মা ছবি রাখা ছিল পাশেই। মায়ের ছবি নিয়েই পূর্ণতা পেয়েছে ছবিটা।

ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে এ আর রহমান লিখেছেন, ‘সর্বশক্তিমান নবদম্পতিকে আশীর্বাদ করুন .. আপনাদের শুভকামনা এবং ভালবাসার জন্য অগ্রিম ধন্যবাদ’। খাতিজা নিজে এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন বোঝা গেল তাঁর পোস্টে, তিনি লিখেছেন,’ আমার জীবনের বহু প্রতীক্ষিত দিন এটা। নিজের মানুষকে বিয়ে করলাম অবশেষে।’ এই পোস্টের পরেই বলিউডের তারকারা এবং খাতিজার ভক্ত শুভানুধ্যায়ীরা জানালেন অকুন্ঠ শুভেচ্ছা।

জানুয়ারিতে বাগদান অনুষ্ঠানেও অন্য রকম সেজেছিলেন খাতিজা-রিয়াসদীন। সে ছবিও ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। খাতিজা বেশ প্রতিভাবান এবং জনপ্রিয় একজন সংগীতশিল্পী।  কৃতি শ্যানন অভিনীত ‘মিমি’ ছবির জন্য ‘রক এ বাই বেবি’ সহ বিভিন্ন গান গেয়ে বেশ জনপ্রিয় হয়েছেন তিনি।

আরও পড়ুন- প্লাবন রুখতে রাজ্যজুড়ে নদীতে অত্যাধুনিক যন্ত্র বসাচ্ছে সেচ দফতর

spot_img

Related articles

শিয়ালদহ মেন শাখায় পরপর দাঁড়িয়ে ট্রেন, রেল বিভ্রাটে দুর্ভোগ যাত্রীদের 

শুক্রবার সকাল বেলা কোনও ঘোষণা ছাড়াই শিয়ালদহ মেন শাখায় (Sealdah Division Main Line) পরপর দাঁড়িয়ে পড়ল একাধিক ট্রেন!...

দেশজুড়ে এলপিজি সংকট, কেন্দ্রের দিকে আঙ্গুল তুলে সংসদ ভবনের বাইরে ধর্নায় তৃণমূল

সারা দেশ জুড়ে রান্নার গ্যাসের জন্য হাহাকার (LPG crisis) পড়ে গেছে। গ্যাসের দাম আগেই বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার (Govt...

হাওড়ার জগৎবল্লভপুরে উদ্ধার প্রৌঢ়ার বস্তাবন্দি দেহ, গ্রেফতার ছেলে-বৌমা

পারিবারিক অশান্তির জেরে শ্বাসরোধ করে মাকে খুন করার পর দেহ বস্তায় ভরে নয়ানজুলিতে ফেলে এল গুণধর ছেলে। মৃতার...

এলপিজি সংকটে সক্রিয় সাইবার জালিয়াতি, সতর্ক করল লালবাজার 

গ্যাস শেষ হয়ে গেছে? চিন্তা নেই, মাত্র দুদিনের মধ্যেই মিলবে নতুন সিলিন্ডার। তার জন্য শুধুমাত্র লিংকে ক্লিক করতে...