Thursday, May 14, 2026

অমিত শাহর কুৎসিত রাজনীতি, পাল্টা ধুয়ে দিলেন তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

“এক বছর পর বাংলায় হারের উদযাপন করতে মিথ্যে কথার ঝুড়ি নিয়ে এসেছেন। কুৎসিত রাজনীতি করতে এসেছেন।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফরকে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। অমিত শাহকে (Amit Shah)’রাজনৈতিক পর্যটক’ বলে কটাক্ষ করে চন্দ্রিমা বলেন, ২০২১-এর নির্বাচনের আগে বিজেপি বলেছিল, ‘ইসবার দোশো পার’। বাংলার মানুষ ওদের দিল্লির উসপার করে দিয়েছেন।

অমিত শাহর সফরের দ্বিতীয়দিনই কাশীপুরে বিজেপি (BJP)নেতার অস্বাভাবিক মৃত্যু নিয়ে উত্তেজনা ছড়ায়। ঘোলাজলে মাছ ধরতে নেমে পড়ে বিজেপি। এনিয়ে অমিত শাহকে ধুয়ে দেন চন্দ্রিমা। বলেন, “মৃত্যু নিয়ে জঘন্য রাজনীতি করেছেন। কী করে বুঝলেন এটা রাজনৈতিক খুন? উনি কি কোনও রাজনৈতিক জ্যোতিষী?”

চন্দ্রিমা তোপ দেগে বলেন, “অর্জুন চৌরাশিয়ার মৃত্যু হয়েছে। তদন্ত শুরু হয়েছে। আমাদের বিচার ব্যবস্থা উপর আস্থা আছে। অমিত শাহ বলে দিলেন রাজনৈতিক খুন, তাহলে তো তদন্তের প্রয়োজনই নেই।” স্বারাষ্ট্রমন্ত্রীর অভিযোগের পাল্টা চন্দ্রিমা প্রশ্ন তোলেন, কোর্টর নির্দেশে তদন্তে ওনাকে সাক্ষী দিতে বললে স্বরাষ্ট্রমন্ত্রী সাক্ষী দেবেন তো?”

তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই এই ঘটনা হয়েছে। এই ঘটনা সুপরিকল্পিত ও ষড়যন্ত্র হয়েছে। যে সব বিজেপি নেতারা এদিন কাশীপুরে গিয়েছিলেন, তাঁদের মানুষের পাশে দেখায় যায় না- কটাক্ষ তৃমমূল নেতৃত্বের।

বাংলার শান্তিপ্রিয় জায়গা। এখানে গণতন্ত্র আছে। বিজেপি কলুষিত করার চেষ্টা করছে বলে তীব্র আক্রমণ করেন চন্দ্রিমা। কাশীপুরের ঘটনারও CBI তদন্তের দাবি করেছে বিজেপি। একে কটাক্ষ করে চন্দ্রিমা বলে, CBI-এখন লোকাল থানা হয়ে গিয়েছে। “CBI-এর জুজু দেখিয়ে লাভ নেই। প্রত্যেক অন্যায়ের বিরুদ্ধে আমাদের নেত্রী লড়েছেন।”

অমিত শাহ যে ভাবে রাজনীতি করলেন তা অত্যন্ত কুৎসিত বলে মন্তব্য করে চন্দ্রিমা বলেন, মৃতদেহ কেউ ছিনিয়ে নেয়নি। ওরাই মৃত্যু নিয়ে জঘন্য রাজনীতি করেছে। চন্দ্রিমা প্রশ্ন তোলেন- সিঙ্গুর, নন্দীগ্রামের সময় কোথায় ছিলেন আপনি? CPIM-এর হাতে তামাক খাচ্ছিলেন নাকি? গুজরাট হিংসার কথা মনে পড়ছে না?

এর আগে এদিন সকালে তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) প্রশ্ন তোলেন,  বিজেপির একজন বিক্ষুব্ধ নেতার সঙ্গে তাকে দেখা যেত। কীভাবে মৃত্যু হল, তা  পুলিশ তদন্ত করে দেখবে। মৃত্যু হলেই সেটা রাজনৈতিক মৃত্যু? তৃণমূলের দিকে আঙুল তুলে সকাল থেকে মৃতদেহ ঘিরে বিজেপির বহিরাগতরা  ওই এলাকায় ঢুকে যা করেছে তাতে সেখানে হাতের ছাপ থেকে তথ্যপ্রমাণ নষ্ট থেকে অনেক কিছু হতে পারে। তোপ দেগে তিনি বলেন,  বিজেপির বড় নেতা এখানে এসেছেন। তাঁর কাছে নম্বর বাড়ানোর জন্য বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতাকে বলি দিয়ে নেতার নাটকের মঞ্চ তৈরি হচ্ছে কী না কে বলবে।

আরও পড়ুন- 356-CBI দিয়ে হবে না, মমতাকে দেখে লড়াই শিখুন! রাজ্য নেতৃত্বকে পরামর্শ অমিত শাহের

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...