Tuesday, April 21, 2026

হিমাচল প্রদেশ বিধানসভার মূল ফটকে খালিস্তানে পতাকা,পাঁচিলে খালিস্তানি স্লোগান,তদন্তে পুলিশ

Date:

Share post:

হিমাচল প্রদেশে বিধানসভার( Himachal Pradesh Legislative Assembly) ফটকে মিলল খালিস্তানি পতাকা (Khalistan Flags)।পাঁচিলের গায় দেখা গেল খালিস্তানি স্লোগান লেখা রয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কাংড়া পুলিশের কাছে খবর আসার পর তদন্তে নেমেছেন তাঁরা। অপরাধীদের ধরতে সিসি টিভি ফুটেজ দেখা হচ্ছে ।ঘটনার সত্যতা স্বীকার করেছেন জেলা প্রশাসক নিপুণ জিন্দাল।

জানা গিয়েছে, ইতিমধ্যে ওই পতাকা সরিয়ে ফেলা হয়েছে।  দেওয়াল থেকে স্লোগানগুলিও মুছে ফেলা হয়েছে। পুলিশের ধারণা,পাঞ্জাব থেকে আসা কিছু পর্যটক এই কাজ করে থাকতে পারে। মামলা দায়ের করা হয়েছে অজ্ঞাতপরিচয় অপরাধীদের বিরুদ্ধে। এদিকে টুইট করে ঘটনার নিন্দা করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর (Jairam Thakur)

আরও পড়ুন- Noida: জমির মালিক জমি পাননি, ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে প্রশাসন

Related articles

বিষ্ণুপুর থেকে মেদিনীপুর, জেলায় জেলায় জনসভা-রোড শো অভিষেকের

নির্বাচনী প্রচারের প্রায় শেষ লগ্নে রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জনসভা রোড শো কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek...

আজ হলদিয়া- বারাকপুর- জগদ্দল- জোড়াসাঁকোতে চার জনসভা মমতার

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রচার প্রায় শেষ করার পর এবার দ্বিতীয় দফার ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...