Friday, May 15, 2026

টাকা নিতে কিউআর কোড স্ক্যান নয়, জালিয়াতি রুখতে স্টেট ব্যাঙ্কের সতর্ক বার্তা

Date:

Share post:

টাকা দেওয়ার সময় কিউআর কোড (QR Code)স্ক্যান(Scan) করার প্রয়োজন পড়লেও টাকা নেওয়ার সময় কিউআর কোড স্ক্যান করতে হয়না। তাই কেউ যদি টাকা নেওয়ার জন্য কিউআর কোড স্ক্যান  করতে বলে তাহলে তা জালিয়াতির উদ্দেশ্যে বলছে বলে ধরে নিয়ে সতর্ক  হওয়া প্রয়োজন। অনলাইন লেনদেনের (Online Transaction)বাড়বৃদ্ধির সুযোগে দিনে দিনে টাকার জালিয়াতি বেড়েই চলেছে।এমতাবস্থায় ব্যাঙ্কের ৪৪ কোটি গ্রাহককে সতর্ক করে এসবিআই জানালো এই কথা।

এখন ইউপিআই প্লাটফর্ম ব্যবহার করে ফোন নম্বরের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন বেশিরভাগ মানুষ। সঙ্গে জালিয়াতিও বাড়ছে পাল্লা দিয়ে।অনলাইনে টাকা মেটাতে অনেকেই অন্যের ফোনের কিউআর কোড ব্যবহার করে থাকেন। এটা অনেক সময় বিপজ্জনক হয়ে যেতে পারে।ভুল কিউআর কোড স্ক্যান করলে নিমেষে লোপাট হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্কের সব টাকা। সম্প্রতি এই কথা জানিয়ে  গ্রাহকদের সতর্ক  করল স্টেট ব্যাঙ্ক এবং টাকা সুরক্ষিত রাখতে কী কী করণীয়  জানিয়ে দিল সেকথাও।

আরও পড়ুন:লজ্জাজনক! এখনও নোবেল উদ্ধার করতে পারল না CBI: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

স্টেট ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, সব সময়  ইউপিআই আইডি সঠিক কি না তা যাচাই করে নিতে হবে। নিরাপত্তা সংক্রান্ত সমস্ত নিয়ম মেনে তবেই লেনদেন করতে হবে। টাকা নেওয়ার ক্ষেত্রে কোনও ভাবেই কিউআর কোড স্ক্যান করা উচিত নয়। এটা করলে জালিয়াত চক্র গ্রাহকের ব্যাঙ্ক সংক্রান্ত যাবতীয় তথ্য হাতিয়ে নিতে পারে এবং পরবর্তী সময়ে অ্যাকাউন্টের সব টাকা উধাও হয়ে যেতে পারে। ইউপিআইয়ের গোপনীয়তা বজায় রেখে কোনও রকম সমস্যা তৈরি হলেও গ্রাহক যেন তাঁর সমাধানে একমাত্র ব্যাঙ্ক কর্তৃপক্ষেরই দ্বারস্থ হন অন্য কারও কাছে নয়।




Related articles

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...