Friday, March 27, 2026

ব্রিটিশ মিউজিয়ামের প্রদর্শনীতে স্থান পেল কুমোরটুলির কালীপ্রতিমা,গর্বিত বাংলা ও বাঙালি

Date:

Share post:

কুমোরটুলির(Kumartuli) শিল্পীদের তৈরি প্রতিমার বিদেশযাত্রা নতুন কিছু নয়। প্রতিবছর বাংলার মৃন্ময়ী দেবীপ্রতিমা (Idol of God) পাড়ি দেয় বিদেশে। তবে এবার বিষয়টা একদম অন্যরকম। কুমোরটুলিতে তৈরি কালীপ্রতিমা(Kali Idol) এবার লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে (British Museum)। আগামী ১৭ মে উদ্বোধন হবে সেই মূর্তির।

নারীশক্তির ক্ষমতায়ন নিয়ে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে আগামী ১৭ মে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যার নাম  ‘গডেস ফিমেল পাওয়ার ইন ওয়ার্ল্ড বিলিফ’। রুদ্ররূপ ধারণকারী তিন দেবী সেই প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে। যার মধ্যে  রয়েছে কুমোরটুলির শিল্পীর তৈরি কালীপ্রতিমা, গ্রিসের শিল্পের দেবী এথেনা এবং মিশরের যুদ্ধের দেবী সেখমেতে।

কুমোরটুলির শিল্পী কৌশিক ঘোষের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে প্রতিমাটি। কালো রংয়ের কালী মূর্তির হাঁটু পর্যন্ত দুলছে মুণ্ডমালা। পায়ের নিচে শিবের অধিষ্ঠান। পিছনে সোনালি চালচিত্র। কালী মূর্তির ওজন ৩৫ কিলোগ্রাম। মূর্তিটি তৈরি করতে সময় লেগেছে দেড় মাস। মূর্তি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ব্রিটিশ মিউজিয়ামে। তবে আনুষ্ঠানিক উদ্বোধন ১৭ মে। জানা গেছে অনুষ্ঠানে আনন্দ গুপ্তের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যও পরিবেশন করা হবে। ব্রিটিশ মিউজিয়ামে কুমোরটুলির কালীপ্রতিমার উদ্বোধন যেকোনও বাঙালির কাছে যে যথেষ্ট গর্বের, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।



Related articles

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...