Tuesday, March 17, 2026

৩১ টুকরো করে খুনের বদলায় ৩১ গুলিতে ঝাঁঝরা অভিযুক্তের দাদা

Date:

Share post:

এযেন কোনও বলিউডি অ্যাকশন থ্রিলারের চিত্রনাট্য। এক খুনের প্রতিশোধে ভাড়াটে খুনি দিয়ে আর এক খুন।  উত্তরপ্রদেশের(UP) বুলন্দশহরে(BulandCity)গত ৮ মে খুন হয়েছিলেন শাদাব নামে এক চিকিৎসক। তাঁর ক্লিনিকে ঢুকে দুষ্কৃতীরা শাদাবকে লক্ষ্য করে পর পর ৩১টা গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শাদাবের। অবশ্যই পুরনো শত্রুতার জেরেই এই খুন তা আর বলে দিতে হয়না।

কেন এই খুন সেই তদন্তে ঢুকে পুলিশ হাতে উঠে আসে পুরনো একটি খুনের মামলা। ঘটনাচক্রে সেই খুনের সঙ্গে জড়িত ছিল মৃত শাদাবের ভাই রাগিব দাসনা। বর্তমানে সেই খুনের অভিযোগে রাগিব জেলে বন্দি। এবার তদন্তে নেমে শাদাবের খুনির খোঁজ করতে গিয়ে হাপুরের  বাসিন্দা ইরফান নামে এক ব্যক্তির সঙ্গে শাদাবের খুনের একটি যোগসূত্র খুঁজে পায় পুলিশ। গত ১৮ মার্চে ইরফানকে নৃশংস ভাবে খুন করা হয়েছিল। তাঁকে খুন করে দেহ ৩১ টুকরো করা হয়। সেই ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল।

আরও পড়ুন:হুড়মুড়িয়ে নামছে ডলারের তুলনায় টাকার দাম, বিরাট ধাক্কা শেয়ারবাজারে

ইরফান খুনের দায় এই শাদাবের ভাই রাগিব দাসনাকে গ্রেফতার করে পুলিশ। ইরফানকে মেরে ৩১ টুকরো করা হয়েছিল।ঘটনা এখানেই থেমে থাকেনি ইরফানের খুনের বদলা নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তাঁরই শ্যালক কাসিফ। পুলিশ সূত্রের খবর,জামাইবাবুর খুনের প্রতিশোধ নিতে কয়েক জন শার্প শ্যুটারকে ভাড়া করে সে। তারাই শাদাবকে গুণে গুণে ৩১টি বুলেটে ঝাঁঝরা করে দেয়। তাঁদের লক্ষ্য ছিল রাগিব কিন্তু তাঁকে হাতে পাওয়া সম্ভব নয় তাই শাদাবকেই খুন করে দুষ্কৃতীরা। পুলিশ সেই তিনজন শার্প শুটারকে গ্রেফতার করেছে। কাসিফের খোঁজ শুরু হয়েছে ইতিমধ্যেই।




spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...