Sunday, February 1, 2026

দলের চিন্তন বৈঠকের মাঝেই কংগ্রেস ত্যাগ বর্ষীয়ান নেতা সুনীলের

Date:

Share post:

আগামী লোকসভা নির্বাচনকে নজরে রেখে সংগঠনকে শক্তিশালী করতে রাজস্থানে(Rajsthan) বসেছে কংগ্রেসের(Congress) চিন্তন শিবির। আর সেই বৈঠকের মাঝেই দল ছাড়লেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা পাঞ্জাবের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল জাখর(Sunil Jakhar)। শনিবার ফেসবুকে নিজের দলত্যাগের কথা ঘোষণা করেন তিনি। যদিও দল বিরোধী কাজের জন্য আগেই তাঁকে নোটিশ পাঠিয়েছিল দল।

নির্বাচনের আগে পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে এই সুনীলকে সরিয়েই নভজ্যোত সিং সিধুকে সভাপতি করা হয়েছিল। এরপর থেকেই বিক্ষুব্ধ ছিলেন সুনীল। বারে বারে দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। নির্বাচনের আগে কংগ্রেস নেত্রী অম্বিকা সোনি মন্তব্য করেছিলেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিন্দু হলে এর বিরুপ প্রভাব পড়বে। তাঁর এই মন্তব্যের বিরোধিতা করে সুনীল বলেছিলেন, অম্বিকা দিল্লিতে বসে পাঞ্জাবে দলের ভাবমূর্তি নষ্ট করছেন। ওয়াকিবহাল মহলের ধারণা, অম্বিকার ওই মন্তব্যে ‘হিন্দু’ সুনীলের ‘মুখ্যমন্ত্রীর মুখ’ হওয়ার সম্ভাবনাতেই যতিচিহ্ন পড়ে যায়। এরপর চান্নিকে সোনিয়া গান্ধী মুখ্যমন্ত্রী মুখ হিসেবে বেছে নেওয়ার পর ফের সরব হন সুনীল। তিনি বলেন, কংগ্রেস যেন পাঞ্জাবে বিএসপিকে প্রতিনিধিত্ব করছে। তিনি সোনিয়াকে আবেগপ্রবণ পরামর্শ দিয়েছিলেন, দল যেন তার আদর্শ থেকে সরে না আসে। এভাবে একের পর এক দলবিরোধী মন্তব্যের অভিযোগে নোটিশ পাঠানো হয়েছিল ওই নেতাকে। অনুমান করা হচ্ছিল তাঁর শিয়রে ঝুলছে শাস্তির খাড়া। এহেন পরিস্থিতির মাঝেই দলের চিন্তন বৈঠক চলাকালিন দল ছাড়লেন সুনীল। পাশাপাশি ফেসবুকে তিনি লিখেছেন, ‘Good luck and Goodbye”। সংগঠনকে মজবুত করতে একদিকে যখন চিন্তন বৈঠক চলছে কংগ্রেসে ঠিক সেই সময়ে সুনীলের দলত্যাগে বেশ অস্বস্তিতে হাত শিবির।




spot_img

Related articles

সমস্যা সমাধানে ব্যর্থ ‘অন্ধ বাজেট’: তীব্র কটাক্ষ কংগ্রেসের, তোপ বিরোধীদেরও

কেন্দ্রীয় বাজেট (Budget 2026-27) ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই বাজেটকে দিশাহীন, ভিত্তিহীন বাজেট বলে আগেই কটাক্ষ...

বাজেটকে ‘অন্ধ’ হতে হয়: বাংলা-বিরোধী বাজেটের ব্যাখ্যা দিতে হিমশিম বঙ্গ বিজেপি

বাংলার মানুষের উপর ভিন রাজ্যে গেলেই অত্যাচার। একের পর এক প্রকল্পে টাকা বন্ধ করে বাংলার প্রতি বিজেপির বঞ্চনায়...

বৈঠকের আগেই নির্বাচন কমিশন-CEO দফতরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা মমতার

দিল্লিতে সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তার আগে রবিবারই...

বিতর্কে প্রলেপের চেষ্টা! বাজেটে ১০০দিনের কাজ থেকে খাদির ‘প্রকল্পে’ স্থান জাতির জনকের

দেশের সাধারণ মানুষের হাতে আর্থিক নিশ্চয়তা দিতে কংগ্রেস সরকার যে ১০০ দিনের কাজের প্রকল্প চালু করেছিল, তার অন্ত্যেষ্টি...