Saturday, May 16, 2026

কলকাতায় ভুয়ো কল সেন্টারের হদিশ, গ্রেফতার ৯

Date:

Share post:

ফের কলকাতায় ভুয়ো কল সেন্টারের হদিশ। টাওয়ার বসানোর নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে একটি ভুয়ো কলসেন্টারের বিরুদ্ধে। ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে শেক্সিপিয়র সরণি থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।


আরও পড়ুন:‘আত্মহত্যা নয় হয়তো খুনই করা হয়েছে মেয়েকে,’ অভিযোগ পল্লবীর  বাবার


ঘটনার খবর পায় পুলিশ। টাওয়ার বসানোর নাম করে মোবাইল কোম্পানির প্রতিনিধি সেজে অনেককেই ফোন করে এই সংস্থা। বিনিময়ে লক্ষ টাকা এবং পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলেও জানানো হত। তবে যাঁরা টাওয়ার বসাতে চাইতেন তাঁদের সিকিউরিটি ডিপোজিট হিসাবে কিছু টাকা জমা রাখতে হবে বলে জানানো হত। এভাবেই প্রতারকরা একাধিক ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকাও হাতিয়ে নিত অবলে অভিযোগ পায় পুলিশ।




এরপর গোপনসূত্রে পুলিশ ওই শেক্সপিয়র সরণির একটি বহুতলের তৃতীয় তলে হানা দেয় শেক্সপিয়র থানার পুলিশ। সেখান থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের কাছ থেকে ২টি ল্যাপটপ, ৯টি মোবাইল ফোন, ২ ল্যান্ড ফোন এবং কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৪১৯, ৪২০, ৪৬৫, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় মামলা রুজু হয়েছে।

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...