Thursday, May 7, 2026

স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা জনির, সমর্থনে বিতর্কিত মন্তব্য ক্রিসের 

Date:

Share post:

প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড(Amber Heard)বিরুদ্ধে অভিনেতা জনি ডেপ (JohnnyDepp)৫০ লাখ টাকার মানহানির মামলা করেছেন। তাঁর এই সিদ্ধান্তে সমর্থনের শিলমোহর দিয়েছেন কৌতুকশিল্পী ক্রিস রক(Chris Rock)।

অস্কার মঞ্চে অভিনেতা উইল স্মিথের হাতে চপেটাঘাত খাওয়ার পর আবার স্ব-মহিমা কৌতুকশিল্পী ক্রিস রক।

অভিনেতা জনি ডেপ স্ত্রী অ্যাম্বারের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানির মামলা করবার পর অনেকেই জনির বিরুদ্ধে গেলেও সম্প্রতি জনি ডেপের হয়ে মন্তব্য করলেন ক্রিস । লন্ডনের একটি অনুষ্ঠানে ক্রিস বলেন, ‘‘পৃথিবীর সব মহিলাকে বিশ্বাস করা যায়, কিন্তু অ্যাম্বার হার্ডকে? অসম্ভব।’’সেই শুনে বেদম হাসতে থাকেন উপস্থিত সকলে। কারণ অনেকেই জনির বিপক্ষে গিয়েছেন এটা তারই প্রতিক্রিয়া। কিন্তু ক্রিস স্পষ্টতই জনির পাশে। বললেন, ‘‘যে মহিলা তাঁর স্বামীর সঙ্গে ভাগ

করা বিছানায় মলত্যাগ করতে পারেন, তাঁকে বিশ্বাস নেই! তিনি সব পারেন। আমি কেবল ভাবতে পারি না, এর পরও ওঁরা কী ভাবে সম্পর্কে ছিলেন!’’

জনি যদিও এই ঘটনায় শুরুতে তাজ্জব হয়ে গিয়েছিলেন। কী ভাবে প্রতিক্রিয়া জানাবেন, বুঝতে পারেননি। তার পর অশান্তি চরমে ওঠায় অ্যাম্বারের সঙ্গে বিচ্ছেদের পরও মানহানির মামলা করার সিদ্ধান্ত নেন। ক্রিস সেই আগুনে ঘৃতাহুতি দিলেন।

 

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...