Wednesday, May 13, 2026

জ্ঞানবাপী মসজিদ: শিবলিঙ্গের এলাকা সিল করে চলবে নামাজ, নির্দেশ সুপ্রিমকোর্টের

Date:

Share post:

জ্ঞানবাপী মসজিদের(Gyanvapi Mosque) জলাশয় থেকে শিবলিঙ্গ উদ্ধার হওয়ার পর ওই জায়গাটিকে সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছিল উত্তরপ্রদেশ(Uttar Pradesh) আদালত। এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে(Supreme Court) মামলা হলে, এদিন সুপ্রিম কোর্টের তরফেও জানিয়ে দেওয়া হল, ওই এলাকা সিল করা থাকবে। যদিও মসজিদে নামাজ বন্ধ রাখা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সুপ্রিমকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, যেখানে শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল, সেই স্থানটি সিল করে রাখতে হবে। সেই সঙ্গে শীর্ষ আদালত জেলাশাসককে নির্দেশ দিয়েছে, যেন কাউকে সেখানে প্রবেশ না করতে দেওয়া হয়। তবে মসজিদে নমাজ ও অন্যান্য ধর্মীয় আচরণ বন্ধ করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এও জানানো হয়েছে, কোনও ভাবেই মসজিদে মুসলিমদের প্রবেশের সংখ্যাও বেঁধে দেওয়া হবে না। যদিও সুপ্রিমকোর্টে মুসলিম পিটিশনাররা প্রশ্ন তোলেন কী করে এই নির্দেশ নিম্ন আদালত দিতে পারে, যেখানে এখনও কমিটি চূড়ান্ত রিপোর্টই জমা দেয়নি। যদিও মঙ্গলবারই এই রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল।

আরও পড়ুন:অনলাইন পরীক্ষার দাবিতে রবীন্দ্রভারতীতে তাণ্ডব, পুলিশ ডাকলেন উপাচার্য

প্রসঙ্গত, আদালতের নির্দেশ মেনে বারাণসীর জ্ঞানবাপী মসজিদে চলছিল ভিডিওগ্রাফি। আর সেই ভিডিওগ্রাফিতেই দেখা যায়, মসজিদের অন্দরের জলাশয়ে যেখানে ইসলাম ধর্মাবলম্বীরা ওজু করতেন, সেখানে একটি শিবলিঙ্গ রয়েছে। সেই তথ্য আদালতে জানান আইনজীবী বিষ্ণু জৈন। এর পরই ওই জলাশয়টি সিল করে দেওয়ার নির্দেশ দেয় নিম্ন আদালত।




Related articles

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...