Thursday, May 14, 2026

সিবিআই দফতরে হাজিরার সময়ই উত্তরবঙ্গ থেকে কলকাতার পথে রওনা পরেশের

Date:

Share post:

একাদশ-দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগ মামলায় নাম জড়ানোয় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে (Paresh Adhikari) মঙ্গলবার রাত ৮টার মধ্যে জিজ্ঞাসাবাদ করতে সিবিআইকে (CBI) নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) তবে, পরেশ অধিকারী উত্তরবঙ্গ থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন রাত পৌনে ৮টা নাগাদ। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীও। তাঁর নিয়োগ সংক্রান্ত মামলা নিয়েই নির্দেশ দিয়েছে আদালত। ফলে এদিন রাতে তাঁর সিবিআই দফতরে হাজিরার সম্ভাবনা নেই।

এদিন, কন্যাকে নিয়ে রাত পৌনে ৮টা নাগাদ জলপাইগুড়ি রোড স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেস ধরে কলকাতায় রওনা দিয়েছেন পরেশ। ট্রেনে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরেশ জানান, ‘‘শুনলাম, চাকরির ব্যাপার নিয়ে হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছে। আমি এই বিষয় কিছুই জানি না। আমি এখন নর্থ বেঙ্গলে। রাত ৮টার মধ্যে কলকাতায় কী করে যাব?’’ তবে নিয়োগ সংক্রান্ত বিষয়টি নিয়ে যেহেতু মামলা চলছে তাই কোনও মন্তব্য করতে চাননি শিক্ষা প্রতিমন্ত্রী। শুধু জানিয়েছেন, এই পুরো বিষয়টি দেখছেন তাঁর আইনজীবী।

সূত্রের খবর, মঙ্গলবারই পরেশকে মেসেজ করেন সিবিআই আধিকারিকেরা। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো তিনি কখন সিবিআই দফতরে আসছেন, সেবিষয়ে জানতে চাওয়া হয়।

আরও পড়ুন- খাটের নিচে মোড়ানো রক্তমাখা দেহ, শহরে ফের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...