Monday, March 16, 2026

কেন্দুপাতার ন্যূনতম মূল্য ১০০টাকা বৃদ্ধি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কেন্দুপাতার শ্রমিকদের জন্য সুখবর। বুধবার, ঝাড়গ্রামে প্রশাসনিক সভায় কেন্দুপাতার ন্যূনতম মূল্য ১০০টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি ঘোষণা করলেন, কেন্দু পাতার ন্যূনতম মূল্য হবে ১৭০ টাকা। যা এতদিন পর্যন্ত ৭৫ টাকা। এই কেন্দু পাতার আড়াই কেজির বান্ডিলের পাতার দাম হবে ১৭০ টাকা।

বাম জমানায় বেলপাহাড়ি থেকে বাঁশপাহাড়ি বিস্তীর্ণ এলাকার আদিবাসী মানুষ পিঁপড়ের ডিম খেয়ে জীবনযাপন করতেন। পরিবর্তনের সরকার আসার পর এখানকার আদিবাসীদের জীবন কাহিনী বদলে দিয়েছে রেশনে তাঁরা বিনা পয়সায় চাল-সহ নানা খাদ্য সামগ্রী পাচ্ছেন। আর বুধবার ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, গভীর জঙ্গলে বসবাসকারী এই সব মানুষজনদের জন্য পৌঁছে দেওয়া হয়েছে একাধিক সরকারি প্রকল্প। আদিবাসীরা এখন স্বাস্থ্যসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, বিধবাভাতা, বার্ধক্যভাতা, কৃষকভাতা-সহ নানা প্রকল্পে আর্থিক সহায়তা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী কেন্দু পাতার নতুন মূল্য নির্ধারণ করে দেওয়ায় আদিবাসীদের জীবন জীবিকা নিঃসন্দেহে বদলে আসবে

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...