Monday, May 18, 2026

২০২৪-এ হারার ভয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি: তোপ মমতার

Date:

Share post:

২০২৪-এ হেরে যাওয়া ভয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি। বৃহস্পতিবার, ঝাড়গ্রামের (Jhargram) কর্মিসভা থেকে বিজেপি (BJP) তথা মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিজেপি বাংলায় হেরে গিয়ে এখন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। “তৃণমূল স্তব্ধ হয় না জব্ধ করে”- মন্তব্য মমতার।

বৃহস্পতিবার ঝাড়গ্রামে কর্মিসভার মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেন মমতা। বলেন, হেরে গিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি। আর বদনাম করার হাতিয়ার হিসাবে কেন্দ্রীয় সরকারি এজেন্সি কাজে লাগাচ্ছে তারা। এভাবে তৃণমূলকে রোখা যাবে না বলেও সাফ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করে মমতা বলেন, “বিজেপি পার্টি তুঘলকি রাজত্ব চালাচ্ছে দেশে। কয়েকটা কেন্দ্রীয় সরকারি এজেন্সি দিয়ে তুঘলকি কাণ্ড চালাচ্ছে। নাগরিক অধিকার নেই। সব অধিকার খর্ব করে দিয়েছে।“

“এখানে হেরে গিয়ে ভয় পাচ্ছে। ২০২৪ এ লোকসভা জিততে হবে না? তাই এখন থেকে মিথ্যে কথা বলে।”- তৃণমূল সুপ্রিমো বলেন, এখানে হিংসা-হিংসা করে বাংলাকে বদনাম করা ষড়যন্ত্র করছে বিজেপি। বাংলায় কোথায় হিংসা? একটা-দুটো ঘটনা হলেও তৎক্ষণাৎ পদক্ষেপ করে পুলিশ-প্রশাসন। মমতা বলেন, ধমকিয়ে-চমকিয়া তৃণমূলকে আটকে রাখা যাবে না।



Related articles

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...