Monday, May 18, 2026

২৬ মাস পর ফের চালু হচ্ছে ভারত-বাংলাদেশ ট্রেন

Date:

Share post:

ভারত ও বাংলাদেশ-দু’দেশের জন্য সুখবর। ২৬ মাস বন্ধ থাকার পরে ফের চালু হচ্ছে ভারত-বাংলাদেশ যাত্রিবাহী ট্রেন চলাচল।রেলমন্ত্রক জানিয়েছে, আগামী ১ জুন থেকে চালু হবে মৈত্রী এক্সপ্রেস। পাশপাশি চালু হবে, বন্ধন এক্সপ্রেস ও নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেস ।


আরও পড়ুন:২০২৪-এ হারার ভয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি: তোপ মমতার


করোনার কারণে ২০২০-র ১৫ মার্চ থেকে ভারত-বাংলাদেশ যাত্রিবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।ভারতীয় রেলের এক শীর্ষ আধিকারিক এদিন জানা, করোনা সংক্রমণ এখন প্রায় নিয়ন্ত্রণে । পরিস্থিতি উন্নতির কারণে দুদেশের মানুষই এই তিনটি ট্রেন চালানোর দাবি জানিয়েছেন। তাঁদের দাবি মেনেই জুন মাসের প্রথম দিন শুরু হবে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালি এক্সপ্রেসের যাত্রা। গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ রেল দফতরের তরফে ভারতীয় রেল মন্ত্রককে চিঠি পাঠিয়ে ফের যাত্রিবাহী ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গে রেল মন্ত্রকের আধিকারিকদের আলোচনার পরে গত ১৫ মার্চ ঢাকায় পাঠানো জবাবি চিঠিতে কোভিডবিধি মেনে যাত্রিবাহী ট্রেন চলাচল ফের চালু করার বিষয়ে সম্মতি দিয়েছিলেন ভারতীয় রেল কর্তৃপক্ষ।




উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শতবর্ষের উপলক্ষে চালু করা হয়েছিল মিতালি এক্সপ্রেস। উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেন প্রতিদিন নিয়মিত বিপুল পরিমাণ যাত্রী যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পড়েন তাঁরা। সেই সমস্য থেকে মুক্তি দিতেই এই উদ্যোগ।

Related articles

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...