Monday, March 16, 2026

‘আরটিআই’-এ স্কুলের সব কর্মকাণ্ড হাতের মুঠোয় অভিভাবকদের, নির্দেশিকা জারি স্কুল শিক্ষা কমিশনারের

Date:

Share post:

তথ্য জানার অধিকার আইনে (আরটিআই)(Right to Informatiom Act)স্কুলের প্রশাসন সংক্রান্ত যাবতীয় তথ্য এবার থেকে জানতে পারবেন অভিভাবকরা(Guardians)। কোনও স্কুলের ভবন নির্মাণের খরচ থেকে শিক্ষকদের হাজিরা-সহ নানাবিধ বিষয়ে তথ্য জানার অধিকার আইন মারফত আবেদন করলেই তা জানাতে হবে স্কুল কর্তৃপক্ষকে এই মর্মে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা কমিশনার । জানা যাচ্ছে, নতুন এই নির্দেশিকায় সবচেয়ে বেশি উপকৃত হবেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।  কারণ, স্কুল পরিচালনা নিয়ে অনেক সময় অনেক অভিযোগ থাকে অভিভাবকদের কিন্তু তাঁর কোন সুরাহা হয় না। এতদিন পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ তাঁদের গুরুত্ব দিত না।

নতুন এই নির্দেশিকার ফলে স্কুল পরিচালন কমিটির বৈঠকের মিনিটসের তথ্য হাতে পাওয়া সম্ভব হবে অভিভাবকদের পক্ষে পাশাপাশি আয়-ব্যয়ের হিসাব, স্কুলের শূন্যপদ, শিক্ষকদের হাজিরার মতো বিষয়গুলি,কোনও স্কুলে কত শূন্যপদ রয়েছে, তা-ও জানতে পারবেন তাঁরা। শিক্ষক সংগঠনের এক কর্তার কথায়, ‘‘এই নির্দেশের ফলে কেবল যে অভিভাবকরা উপকৃত হবেন এমনটা নয়, বিভিন্ন স্কুলে বদলি নিতে চাওয়া শিক্ষকরাও নতুন এই নির্দেশ মারফত যাবতীয় তথ্য হাতে পেয়ে যাবেন। ফলে বদলি নিতে চাইলে, সেই মতো পরিকল্পনা করতে পারবেন। কোনও স্কুলের শূন্যপদ আর চেপে রাখতে পারবে না স্কুল কর্তৃপক্ষ।’’

তবে সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘তথ্য জানার অধিকার আইনে স্কুলের তরফে যাঁরা এই তথ্য জানাবেন, তাঁরা হলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও টিচার ইন চার্জ। অথচ স্কুল পরিচালনার যাবতীয় দায়িত্ব থাকে প্রধান শিক্ষকের ওপর। এখন প্রশ্ন, প্রধান শিক্ষককে এড়িয়ে সহকারী প্রধান শিক্ষক বা টিচার ইনচার্জ কি যাবতীয় তথ্য সরবরাহ করতে পারবেন? এছাড়া স্কুলের প্রধান শিক্ষককে এড়িয়ে সহকারী প্রধান শিক্ষক বা টিচার ইনচার্জকে এই দায়িত্ব দেওয়া স্কুল পরিচালন রুলের পরিপন্থী। সেই বিষয়টিও ভেবে দেখা দরকার।’’

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...