Tuesday, March 17, 2026

Delhi:পেট্রোল-ডিজেলের এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্রীয় সরকার

Date:

Share post:

পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। লাগাতার আন্দোলন করা হয়েছে এই ইস্যুতে। মোদি সরকারের (Central Government) বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। এবার পেট্রোল-ডিজেলের এক্সাইজ ডিউটি (Excise Duty on Fuel) কমানোর ঘোষণা কেন্দ্রের।

আজ শনিবার নিজের টুইটার হ্যান্ডলে জ্বালানির শুল্ক কমানো নিয়ে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। তিনি টুইট করে লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার মানুষের কষ্ট কমাতে বদ্ধপরিকর। তাই সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিছু পদক্ষেপের ঘোষণা করা হল। এরপরই পেট্রোল-ডিজেলের উপর (Fuel Price)এক্সাইজ ডিউটি (Excise Duty on Fuel)কমাবার কথা জানান হয়। পেট্রোলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র।

আচমকা কালবৈশাখীতে বিপর্যস্ত জনজীবন! গাছ ভেঙে বিপত্তি, বাতিল উড়ানও

এতদিন পর্যন্ত জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধিকেও ইস্যু করে বারবার সাধারণ মানুষকে সমস্যায় ফেলেছে কেন্দ্রের বিজেপি সরকার। এপ্রিল মাস থেকে পাইকারি এবং খুচরো ব্যবসায় তেলের দাম যেভাবে বেড়েছে তাতে সব থেকে বেশি সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। এক্সাইজ ডিউটি কমায় সাড়ে ৯টাকা দাম কমতে চলেছে পেট্রোলের। পাশাপাশি এক্সাইজ ডিউটি কমায় ৭টাকা দাম কমবে ডিজেলের। উজ্জ্বলা প্রকল্পের গ্যাসে সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকি দেবে কেন্দ্র। শনিবার টুইট করে এমনটাই জানালেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।এদিন তিনি জানিয়েছেন উজ্জ্বলা যোজনার আওতায় থাকা রান্নার গ্যাসে ভর্তুকির পরিমাণ বাড়ানো হচ্ছে। এবার থেকে সিলিন্ডারপ্রতি ২০০ টাকা করে ভর্তুকি মিলবে । বছরে ১২টি সিলিন্ডার পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ৯ কোটি গ্রাহক এই সুবিধা পাবেন।



spot_img

Related articles

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...