Tuesday, June 23, 2026

Thomas Cup: টমাস কাপ জিতে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন শ্রীকান্ত-লক্ষ‍্য সেনরা

Date:

Share post:

গত রবিবারই ঐতিহ্যশালী টমাস কাপ ( Thomas Cup) জিতে ইতিহাস করছে ভারতীয় (India) পুরুষ ব‍্যাডমিন্টন দল। টমাস কাপ জয়ের পরই ফোনে কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth), লক্ষ‍্য সেনদের (Laxshya Sen) সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আমন্ত্রণ জানিয়ে ছিলেন নিজের বাসভবনে। সেইমত রবিবার আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভারতীয় শাটলাররা। সেই মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নরেন্দ্র মোদি। সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে  খেলোয়াড়রা নিজেদের অভিজ্ঞতা ও খেলার নানা পর্যায়ের কথা বলছেন।

এদিন প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও পোস্ট করেছেন, তাতে ক্যাপশনে তিনি লিখেছেন,” আমাদের ব্যাডমিন্টন তারকাদের সঙ্গে কথোপকথন হল। ওরা টমাস এবং উবের কাপে নিজেদের অভিজ্ঞতার কথা তো জানিয়েছেনই, পাশাপাশি নিজেদের খেলার নানান বিষয় এবং ব্যাডমিন্টন কোর্টের বাইরে নিজেদের জীবনের নানা কথাও ভাগ করে নিয়েছেন। ওদের কীর্তিতে গোটা ভারত ভীষণ গর্বিত।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খেলোয়াড়দের জানিয়েছেন যে টমাস কাপ জয়টা কোনও ছোট অর্জন নয়। তিনি এও জানিয়েছেন যে টমাস কাপ জেতার আগে, দেশের কেবল হাতে গোনা কয়েকজন মানুষ এই টুর্নামেন্ট সম্বন্ধে জানতেন। কিদাম্বি শ্রীকান্ত প্রধানমন্ত্রীকে একটি র‌্যাকেটও উপহার দেন।

এছাড়া নরেন্দ্র মোদি ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দলের সঙ্গেও কথা বলেন, যারা চলতি বছরের উবের কাপের কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিল।

আরও পড়ুন:ATK Mohunbagan: বসুন্ধরাকে ৪-০ উড়িয়ে দিল এটিকে মোহনবাগান, বাগানের হয়ে হ‍্যাটট্রিক লিস্টন কোলাসোর

 

 

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...