Tuesday, May 19, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করতেই দলে ফিরেছেন অর্জুন: মন্তব্য তৃণমূল নেতৃত্বের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) উন্নয়নমূলক কাজে যোগ দিতে এবং মানুষের জন্য কাজ করতেই বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে ফিরেছেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)- মন্তব্য মন্ত্রী তথা ২৪ পরগনা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক এবং বিধায়ক পার্থ ভৌমিকের। রবিবার, অর্জুনের যোগদানের আগে ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) সঙ্গে বৈঠক করেন জ্যোতিপ্রিয় মল্লিক, তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক, আমডাঙার বিধায়ক রফিকুর রহমান।

অর্জুনের যোগদানের পরে সাংবাদিক বৈঠকে পার্থ ভৌমিক বলেন, বিজেপিতে থেকে কাজ করতে না পেরেই অর্জুন তৃণমূলে এসেছেন। যেভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে কাজ করেন, সেটাই অর্জুনকে আবার তৃণমূলে ফিরতে অনুপ্রেরণা দিয়েছে।

জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, সারাদেশে নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও বিকল্প নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র বিকল্প তিনি নিজেই। এ প্রসঙ্গে জ্যোতিপ্রিয় বলেন, সারাদেশে ঘুরেছি কোথাও তৃণমূল সুপ্রিমো মতো কোনও নেতা-নেত্রীর দেখেনি। রাজ চক্রবর্তী জানান, দল যাকে গ্রহণ করবে তাঁকেই তাঁরা সাদরে অভ্যর্থনা জানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একসাথে সবাই মিলে কাজ করতে চান বলেও জানিয়েছেন রাজ।

আরও পড়ুন- অর্জুনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে টুইট অভিষেকের, ৩০ তারিখ শ্যামনগরে সভা

Related articles

পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ফরিদুল!

নতুন সরকারের বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভ-অশান্তির ঘটনায় গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত...

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...