Saturday, May 16, 2026

Sourav Ganguly: ‘ওরা বড় ক্রিকেটার, মাঝে মধ‍্যে ছন্দ খারাপ হতেই পারে’, বিরাট-রোহিত প্রসঙ্গে বললেন মহারাজ

Date:

Share post:

বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম নিয়ে চিন্তায় তাঁর ফ্যান থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা। ২০১৯ সাল থেকে বিরাটের ব‍্যাট থেকে দেখা নেই শতরানের। অপরদিকে বিরাটের মতন চলতি আইপিএলে ব‍্যর্থ রোহিত শর্মাও (Rohit Sharma)। তাই দুই ব‍্যাটারদের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। কারণ, এই বছর আইপিএল-এর পরে রয়েছে ঠাসা ক্রীড়াসূচী। টি-২০ বিশ্বকাপও এই বছরই। তবে এই দুই ব‍্যাটারের পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন বোর্ড সভাপতি (Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি মনে করেন দ্রুতই ফর্মে ফিরবেন দুই ব্যাটার। এদিন মধ্য কলকাতার এক হোটেলে বানিজ্যিক সংস্থার প্রচারে এসেছিলেন বাংলার মহারাজ। সেখানে তিনি বলেন, “ওরা দীর্ঘ দিন ধরেই ক্রিকেট খেলছে। কেরিয়ারের এক একটা সময় এমনটা হয়। তবে তাতে ঘাবড়ানোর কিছু নেই। বিরাট তো আগের ম্যাচে খুব ভাল খেলেছে। সবচেয়ে বড় কথা যে সময় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একটা বড় ইনিংস দরকার ছিল সেই সময় ও ভাল খেলেছে।”

ভারতীয় দলের প্রাক্তন ও বর্তমান অধিনায়কের প্রশংসা করে সৌরভ আরও বলেন, ” এরা দুই জনেই অসাধারণ ক্রিকেটার। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। এটা একটা পর্যায় চলছে। এই খারাপ সময়টা কাটিয়ে দিতে পারলে ওরা আরও অনেকদিন ক্রিকেট খেলতে পারবে।”

ডিআরএস নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই ভুল করে ফেলেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত। তবে এই বিষয়কে খুব একটা আমল দিতে নারাজ সৌরভ। তিনি সাফ জানিয়ে দেন, ”ভুল হবেই। ক্রিকেট মাঠে ভুল হয়। রোজ মাঠে ক্যাপ্টেন্সি করতে গেলে একটা-আধটা ভুল হয়। আমাদের ভুললে চলবে না, ও কিন্তু অধিনায়ক হিসেবেই পাঁচটা আইপিএল জিতেছে। ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড অসাধারণ।”

আরও পড়ুন:EastBengal: ‘আর মাত্র ১০ থেকে ১২ দিন,’লাল-হলুদের সঙ্গে ম‍্যানইউর চুক্তি নিয়ে বললেন মহারাজ

 

 

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...