Saturday, May 2, 2026

ইডেনে দ্বিতীয় প্লে-অফ ম্যাচের দিনও ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

Date:

Share post:

বুধবার ইডেনে মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সকাল থেকেই রোদের দাপট থাকলেও বেলা গড়াতেই কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এই নিয়েই কপালে ভাঁজ পড়েছে সিএবি কর্তাদের। হাইভোল্টেজ ম্যাচে ‘ভিলেন’ হবে না তো বৃষ্টি?


আরও পড়ুন:কংগ্রেসের হাত ছেড়ে সমাজবাদী পার্টিতে কপিল সিব্বল, বড় ধাক্কা হাত শিবিরে


মঙ্গলবারের বৃষ্টির পর বুধবারও ইডেনে দ্বিতীয় প্লে অফ ম্যাচ। আর কয়েকঘণ্টা পরই মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। স্টেডিয়ামের বাইরে ভিড় জমাতে শুরু করেছেন দর্শকরা। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হবে। বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।  ঝোড়ো হাওয়ার সঙ্গেই ঝেঁপে নামবে বৃষ্টি। এর ফলে তাপমাত্রাও খানিকটা কমবে বলে জানানো হয়েছে।


উত্তরবঙ্গেও আজ বৃষ্টি হবে। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানানো হয়েছে। বুধবার উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার আর আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


জ্যেষ্ঠের শুরুতেই অস্বস্তিজনক গরমে নাজেহাল বঙ্গবাসী। বৃষ্টি হলেও তাপমাত্রা কমার কোনও নাম নেই। বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ ডিগ্রি ও ৩৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে।

Related articles

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...

গণনাকেন্দ্রের রণকৌশল নিয়ে আজ কাউন্টিং এজেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের, থাকবেন মমতাও

বাংলার শাসনভার থাকবে কার হাতে, জনতার রায় প্রকাশ্যে আসবে আগামী সোমবার (৪ এপ্রিল)। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫টি...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনা, সিসিটিভিহীন ঘরে ব্যালট ঢোকানোর অভিযোগ!

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) শনিবার ভোট ৪টে নাগাদ সিসিটিভি নজরদারি (CCTV surveillance) নেই এমন ঘরে ৮টি...

আজ দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার দ্বিতীয় দফা নির্বাচনে (Second phase of West Bengal Assembly Election) ১৪২টি কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে গত ২৯ এপ্রিল।...