Saturday, March 14, 2026

GTA-শিলিগুড়ি মহকুমা পরিষদে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের

Date:

Share post:

গত মার্চে দার্জিলিং সফরে গিয়ে মুখ্যমন্ত্রী GTA নির্বাচন দ্রুত করানোর ইঙ্গিত দিয়েছিলেন। বিষয়টি নিয়ে পাহাড়ের স্থানীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি বৈঠকও করেছিলেন। একমাত্র গোর্খা জনমুক্তি মোর্চা ছাড়া সকলেই GTA নির্বাচনের সম্মতি জানিয়েছিল। এবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে GTA নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হল। আগামী ২৬ জুন ভোট গ্রহণ হবে।

পাঁচ বছর পর হতে চলেছে GTA নির্বাচন। ফলে এই নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ের মানুষের মধ্যে আগ্রহ তুঙ্গে। তবে এখনই GTA নির্বাচনের বিরোধিতা করে আন্দোলনে নেমেছে গোর্খা জনমুক্তি মোর্চা। দলের সভাপতি বিমল গুরুং অনশনে বসেছেন। কিন্তু পাহাড়বাসীর সামগ্রিক উন্নয়নের স্বার্থে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে GTA নির্বাচন করতে বদ্ধপরিকর রাজ্য সরকার।

একইসঙ্গে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটও হতে চলেছে ২৬ জুন। বর্তমানে পরিষদ চলছে প্রশাসক দিয়ে। প্রসঙ্গত, দার্জিলিংয়ের ৪টি ব্লকের ২২টি গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি হয়েছিল শিলিগুড়ি মহকুমা পরিষদ। জেলা পরিষদের মতই ত্রিস্তরীয় গঠনতন্ত্র মেনে এই মহকুমা পরিষদের পরিচালিত হয়। ২০১৫ সালের শেষবার নির্বাচনে পরিষদের ৯ আসনের মধ্যে ৬ আসন পায় বাম-কংগ্রেস জোট। তৃণমূল পায় ৩ আসন। ২০২০ সালে বোর্ডের মেয়াদ শেষ হয়ে য়ায়।

উল্লেখ্য, ২৬ জুন রাজ্যের বেশকিছু পুরসভার কয়েকটি ওয়ার্ডেও ভোট নেওয়া হবে। দক্ষিণ দমদম, দমদম, পানিহাটি, ভাটপাড়ার কয়েকটি ওয়ার্ডে ভোট হবে ওইদিন।বিজ্ঞপ্তি জারি হবে আগামী শুক্রবার।

আরও পড়ুন- পঞ্চম অর্থ কমিশন গঠন রাজ্যের, নেতৃত্ব অভিরূপ সরকার

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...