Friday, May 15, 2026

শওকত মোল্লাকে শুক্রবার সিবিআই তলব

Date:

Share post:

কয়লা পাচারকাণ্ডে এবার শওকত মোল্লাকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই। শুক্রবার সকাল ১১টায় কলকাতার সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে।


আরও পড়ুন:জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেত্রী



বুধবার শওকত মোল্লাকে নোটিস পাঠায় সিবিআই। তাঁকে তাঁর পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড নিয়ে শুক্রবার বেলা ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। এমনকী আনতে বলা হয়েছে ব্যাঙ্ক লেনদেনের নথিও।




এর আগে কয়লা পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠায় সিবিআই। স্বেচ্ছায় সিবিআই দফতরে যান অনুব্রত। জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় অসুস্থ অনুব্রতকে। এই ঘটনায় শওকত মোল্লা জানান, বিজেপি তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই কয়লা পাচারকাণ্ডে তাঁর নাম জড়িয়েছে।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...