Thursday, May 14, 2026

Howrah Bill: রাজ্যপালের ভূমিকা নিয়ে তোপ দাগলেন স্পিকার

Date:

Share post:

জিটিএ নির্বাচনের (GTA election) সঙ্গে ২৬ জুন বাকি পুরসভার ভোট হবে রাজ্যে। কিন্তু রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) বিলে সই না করায় সেখানে নির্বাচন হচ্ছে না। এই নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। কারণ, হাওড়া বিল রাজ্যপালের কাছে পাঠালেও তিনি সই করেননি। সেই কারণেই আটকে গিয়েছে আইন। স্পিকার বলেন, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পরেও রাজ্যপালের এই আচরণ অনভিপ্রেত। রাজ্যের ১০৮টি ও ৬টি পুরনিগমে পুরসভায় নির্বাচন হয়েছে। শুধু হাওড়া (Howrah) পুরনিগম ও বালি পুরসভায় ভোট হয়নি। বিলে জগদীপ ধনকড় সই না করায় সেখানে নির্বাচন সম্ভব হচ্ছে না। স্পিকার কটাক্ষ করে বলেন, রাজ্যপালের কাছে বিল পাঠানো হলেও তিনি বিধানসভাকে তা জানাননি। উনি বারবার বিধানসভায় আসেন। উনি এসে বলেন কোনও বিল বাকি নেই। যদিও হাওড়া বিল এখনও আটকে। এর ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে।

বিধানসভায় শীতকালীন অধিবেশনে হাওড়া পুরনিগম (সংশোধনী) বিল ২০২১ পাশ হয়। কিন্তু সেই বিলে এখনও রাজ্যপাল সই করেননি। ফলে হাওড়া পুরনিগম ও বালি পুরসভার নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এই নিয়ে এদিন রাজ্যপালের বিরুদ্ধেও তোপ দাগেন বিমান বন্দ্যোপাধ্যায়।



Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...