Thursday, June 4, 2026

India team: আগামীকাল আরও একটি প্রস্তুতি ম‍্যাচ খেলবেন সুনীলরা

Date:

Share post:

সামনেই এএফসি এশিয়ান কাপ (AFC Asian Cup) যোগ্যতা অর্জন পর্বের ম‍্যাচ। তার আগে দোহায় আগামীকাল জর্ডানের (Jordan) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে ভারতীয় দল (India team)। এএফসি এশিয়ান কাপের ম‍্যাচে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে ব‍্যস্ত ইগর স্টিমাচের দল।

জর্ডানের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের হ‍েডকোচ ইগর স্টিমাচ বলেন, “শক্তিশালী দলের বিরুদ্ধে আরও একটি খেলা সব সময় আমাদের সাহায্য করবে। এটি আমাদের শেষ প্রীতি ম্যাচ হবে যোগ্যতা অর্জন পর্বের আগে। এটাই দলকে দেখে নেওয়ার ফাইনাল সুযোগ। আমাদের কিছু তরুণ ফুটবলারদের কাছে ভালো সুযোগ থাকবে আন্তর্জাতিক ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের জন্য।”

এর আগে বেলারি ও কলকাতায় প্রস্তুতি শিবির সেরেছে ভারতীয় দল, তিনটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। স্টিম্যাচের মতে, ফুটবলারদের ফিটনেস একেবারে ভালো রয়েছে। এই নিয়ে স্টিমাচ বলেন, “ফিটনেস স্তর খুব ভালো রয়েছে। আমাদের আরও ১০ দিন হাতে রয়েছে, আর তা খুব ভালো হবে আমাদের জন্য। ছেলেরা খুব ভালো কাজ করছে, আর তাদের এই পরিশ্রমের সুফল আসবে যোগ্যতা অর্জন পর্বে ভালো ফলের মাধ্যমে।”

এএফসি কাপের ম‍্যাচ শেষ হওয়ায় ভারতীয় দলে যোগ দিয়েছেন এটিকে মোহনবাগানের ফুটবলাররা। তাদের দলে রাখা নিয়ে স্টিমাচ বলেন,” সাত দিনে তিনটি ম্যাচ খেলে ওরা খুব দেরিতে এসেছে। ফলে আমাদের খুব সতর্ক থাকতে হবে ওদের নিয়ে। আমাদের এখনও ৩৬ ঘন্টা রয়েছে ওদের সুস্থ হওয়ার জন্য। আর তারপর আমি সিদ্ধান্ত নেব ওদের মাঠে নামাব নাকি বিশ্রাম দেব।”

আরও পড়ুন:Sourav Ganguly: আইপিএলের সেরা ভ‍েন‍্যু ইডেন, টুইট করে জানালেন বিসিসিআই সভাপতি

 

 

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...