Thursday, May 14, 2026

আয় বহির্ভূত বিপুল সম্পত্তির মালিক, ৪ বছরের জেল হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌটালার

Date:

Share post:

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় ৪ বছরের কারাদণ্ড হল হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার৷ শুক্রবার দিল্লির বিশেষ সিবিআই আদালত এই নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি ৫০ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে ৷ একইসঙ্গে তাঁর ৪টি সম্পত্তি বাজেয়াপ্ত করা র নির্দেশও দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, ওমপ্রকাশ চৌতালার আয়ের চেয়েও ১০৩ শতাংশ বেশি সম্পত্তির মালিক হয়েছেন তিনি। পরবর্তী সময়ে তাঁর সম্পত্তির সাপেক্ষে উপযুক্ত প্রমাণও দিতে পারেননি তিনি।

প্রসঙ্গত ১৯৮৯ থেকে ২০০৫ পর্যন্ত বিভিন্ন সময়ে চার দফায় হরিয়ানার মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের (আইএনএলডি) নেতা চৌটালা। সিবিআইয়ের অভিযোগ, ১৯৯৩ থেকে ২০০৬ সালের মধ্যে তাঁর অর্জিত সম্পত্তির পরিমাণ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আয়ের সঙ্গে সঙ্গতিহীন প্রায় ছ’কোটি ন’লক্ষ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির খতিয়ানও পেশ করা হয়েছিল আদালতে। বৃহস্পতিবার ওই মামলায় চৌটালাকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। শুক্রবার সাজা ঘোষিত হয়েছে।

আরও পড়ুন- SSC-র বিতর্কের মধ্যেই কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ তালিকায় নাম পরেশ-কন্যার!

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...