Monday, March 16, 2026

Ssc-cbi : এসএসসি অফিসে তল্লাশি চালিয়ে প্রচুর নথি, হার্ডডিক্স উদ্ধার করল সিবিআই

Date:

Share post:

টানা দু’দিন ধরে লাগাতার তল্লাশি চালিয়ে এসএসসি অফিস থেকে প্রচুর নথি, ফাইল ও ৮-১০টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করল সিবিআই। এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এসএসসি দফতর আচার্য সদন সিল করে দিয়েছিল। শনি ও রবিবার সিল খুলে সিবিআই অফিসাররা তল্লাশি চালান। উল্লেখ্য এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় এই প্রথম দফতরের নথিপত্র বাজেয়াপ্ত করল সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে এরপর বাজেয়াপ্ত করা সমস্ত হার্ড ডিস্ক ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। শুধু হার্ড ডিস্ক নয় উদ্ধার হওয়া লক্ষী এবং ফাইলপত্র সমস্ত খুঁটিয়ে পড়ে দেখছেন সিবিআই অফিসাররা। অন্যদিকে নিজাম প্যালেস গিয়ে এদি্ন প্রচুর নথি জমা দিয়েছেন তিন মামলাকারী । সেই সব তথ্যর সঙ্গে উদ্ধার হওয়া ফাইলের তথ্যে কোনও মিল আছে কী না বা কোনো সম্পর্ক আছে কী না সেসব খতিয়ে দেখা হবে। তবে তদন্তের স্বার্থে সিবিআই সূত্রে এর বেশি কিছু প্রকাশ করা হচ্ছে না।

 

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...