Wednesday, April 29, 2026

Robert Lewandowski: বায়ার্নের সঙ্গে সম্পর্ক শেষ, বললেন রবার্ট লেওয়ানডস্কি

Date:

Share post:

আর বায়ার্ন মিউনিখে (Bayern Munich) হয়ে আর খেলবেন না। বায়ার্নের সঙ্গে সম্পর্ক শেষ করতে চলেছেন রবার্ট লেওয়ানডস্কি( Robert Lewandowski)। সোমবার এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি। সূত্রের খবর ইতিমধ্যেই ক্লাবের কাছে রিলিজ চেয়েছেন পোল‍্যান্ডের এই ফরোয়ার্ড।

সোমবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লেওয়ানডস্কি বলেন,” একটা বিষয় স্পষ্ট হয়ে যাওয়া ভাল। আমার সঙ্গে বায়ার্নের সমস্ত কাহিনি শেষ হয়ে গিয়েছে। গত কয়েক মাসে যা হয়েছে, তার পরে কল্পনাও করতে পারি না যে, নতুন মরশুমে ওই দলের হয়ে খেলব। দুপক্ষের কাছে সবচেয়ে ভাল হয়, যদি মসৃণ ভাবে ট্রান্সফার পর্বের সমাপ্তি ঘটে। আমি বিশ্বাস করি বায়ার্ন আমায় আটকাবে না।”

প্রসঙ্গত এই মরশুমের শেষ দিকে লেওয়ানডস্কি ইঙ্গিত দিয়েছিলেন, তিনি বায়ার্ন ছাড়তে চলেছেন। তবে সেই সময় এই সম্ভাবনা খারিজ করে দিয়েছিলেন বায়ার্ন মিউনিখের নতুন আধিকারিক, কিংবদন্তি গোলরক্ষক  অলিভার কান। তাঁর দাবি ছিল, লেওয়ানডস্কির মতো ফুটবলারকে ছেড়ে দেওয়ার প্রশ্নইওঠে না। ২০২৩ সাল অবধি বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি রয়েছে লেওয়ানডস্কির।

জার্মান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নতুন চুক্তি নিয়ে লেওয়ানডস্কির সঙ্গে মনোমালিন্য হয় বায়ার্ন কর্তাদের। ৩৩ বছরের তারকা বেশ কিছু আধিকারিকের আচরণে খুশি হতে পারেননি। তখনই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন লেওয়ানডস্কি।

আরও পড়ুন:Rohan Bopanna: ফরাসি ওপেনের সেমিফাইনালে রোহান বোপান্না

 

Related articles

দ্বিতীয়দফার ভোটে বৃষ্টি ধোয়া দক্ষিণবঙ্গ, ছাতা মাথায় বুথে বুথে লম্বা লাইন  

দ্বিতীয় দফার ভোটের সকালেই দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বুথের বাইরে ভোটারদের (Voter) দীর্ঘ লাইন। এদিকে সকাল থেকেই...

‘মা দুর্গার লড়াই’-এর পাশে রাজ-শুভশ্রী থেকে রচনা, ‘বাঘিনী’ মমতাকে কুর্নিশ মিমির

গণতন্ত্রের উৎসবে সামিল টলিউডের তারকারা। রাজ-শুভশ্রী থেকে রচনা দ্বিতীয় দফায় নিজেদের ভোট দিলেন তারকা সাংসদ থেকে তৃণমূলের সেলেব্রিটি...

ভোট পরিদর্শনে চেতলার পর চক্রবেড়িয়া, পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দ্বিতীয় দফার ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। নিজের কেন্দ্রে সকাল থেকেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।...

কমিশনের ‘অতি সক্রিয়তা’ সত্ত্বেও দিকে দিকে EVM বিভ্রাট! ভোগান্তিতে ভোটাররা 

বাংলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন(Election Commission)। কিন্তু দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হতেই...