Sunday, May 17, 2026

DHFC: জল্পনার অবসান, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের কোচ হলেন মোহনবাগানের আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনা

Date:

Share post:

জল্পনার অবসান। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্লাব ‘ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবে’র ( DHFC) কোচ হলেন মোহনবাগানের আই লিগ জয়ী স্প্যানিশ কোচ কিবু ভিকুনা (Kibu Vicuna)। মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানান হয় ডিএইচএফসির পক্ষ থেকে। আগামীকাল সকালে শহরে পা রাখবেন কিবু। তারপরই দলের সঙ্গে দেখা করবেন তিনি।

জল্পনা অনেকদিন ধরেই চলছিল। মঙ্গলবার যেন তাতে শীলমোহর পড়ল। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবে’র কোচ হলেন কিবু ভিকুনা। চলতি বছর কলকাতা ময়দানে প্রথম ডিভিশন ফুটবল ক্লাব হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে ডিএইচএফসি। ইতিমধ্যে প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে তীর্থঙ্কর সরকাররা। সূত্রের খবর, আগামীকাল সকালে কলকাতা পা রাখছেন স্প‍্যানিশ কোচ। তারপরই দেখা করবেন ফুটবলারদের সঙ্গে।

কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ‘ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। তার জন্য ইতিমধ্যেই সল্টলেকের বিধাননগর মাঠে অনুশীলন শুরু করে দিয়েছে ডায়মন্ড হারবার এফসি। সূত্রের খবর, স্পেন থেকে ভার্চুয়ালি দলকে এতদিন অনুশীলন করাচ্ছিলেন কিবু। স্পেন থেকেই দলকে সাজিয়ে দেন কিবু। সেইমতই কৃষ্ণেন্দু রায়ের অধীনে প্রস্তুতি শুরু করে ডিএইচএফসি।

আরও পড়ুন:Chelsea: অক্টোবরে কলকাতায় চেলসি, সপ্তমীতে যুবভারতীতে চেলসির মুখোমুখি সাউদাম্পটন

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...