Friday, May 8, 2026

KK-এর দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে, সেখানেই গান স্যালুট: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কলকাতার বুকেই শেষ স্টেজ শো। এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ। জনপ্রিয় সঙ্গীতশিল্পী K K-কে শেষ শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার। গান স্যালুটে শেষ বিদায় জানানোর কথা বাঁকুড়ার সভা থেকেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী জানান, যেহেতু রাজ্যের কিংবদন্তি শিল্পীদের দেহ রবীন্দ্রসদনে শায়িত রাখা হয়। সেই মতো, K K-র মরদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে। সেখানেই গান স্যালুট দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান, দেহ ময়নাতদন্ত করতে সময় লাগবে। সেটা হয়ে গেলেই K K-র দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে, সেখানেই শেষ বিদায় জানানো হবে। তার পর প্রয়াত সঙ্গীতশিল্পীর দেহ নিয়ে যাওয়া হবে মুম্বইতে (Mumbai)।

অন্যতম জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নথ ওরফে K K-র আকস্মিক ও অকাল মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালেই টুইটে শোক বার্তায় তিনি লেখেন,

“বলিউড প্লেব্যাক সিঙ্গার কেকে-র আকস্মিক এবং অকাল মৃত্যুতে আমরা মর্মাহত। আমার সহকর্মীরা গতকাল রাত থেকেই জরুরি সমস্ত কাজে, তাঁর পরিবারকে সমস্ত প্রয়োজনীয় সহায়তা করছেন। আমার গভীর সমবেদনা জানাই।”

মঙ্গলবার সন্ধেয় নজরুল মঞ্চে গুরুদাস কলেজের অনুষ্ঠানে পারফর্ম করেন কেকে। অনুষ্ঠান শেষ করে ফেরেন মধ্য কলকাতার হোটেলে। হোটেলের সিঁড়িতেই পড়ে যান শিল্পী। তড়িঘড়ি তাঁকে CMRI-তে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় তাঁর। SSKM-এ ময়নাতদন্ত চলছে।



Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...