Monday, May 18, 2026

Amit Shah:স্বরাষ্ট্রমন্ত্রীকে চালনা করেন স্ত্রী! কী বলছেন শাহ

Date:

Share post:

দেশের শাসন ব্যবস্থার গুরুদায়িত্ব তাঁর কাঁধে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), কাজের মধ্যে কেটে যায় সারা দিন। পরিবারের সঙ্গে সময় কাটান প্রায় অসম্ভব তাঁর কাছে। কিন্তু প্রায় এক যুগের কিছু সময় পরে সেই অসম্ভব বাস্তবেই সম্ভব হল, সৌজন্যে ‘সম্রাট পৃথ্বীরাজ’ (Samrat Prithviraj)। যশরাজ ফিল্মসের (Yash Raj Films)  প্রযোজনায় তৈরি এই ছবির বিশেষ স্ক্রিনিংয়ের সস্ত্রীক হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই বোঝা গেল যে হোম মিনিস্টারের (Home Minister)উপরেও স্ত্রীরই ‘হুকুম’ চলে।

যশরাজ ফিল্মসের প্রযোজনায় তৈরি ‘সম্রাট পৃথ্বীরাজ’ (Samrat Prithviraj)ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর পরিচালনায় এই ছবিতে সংযুক্তার ভূমিকায় অভিনয় করে বলিউডে ডেবিউ করেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানসী চিল্লার। বীর যোদ্ধা কাকা কানহার ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। সিনেমায় চাঁদ বরদাই হয়েছেন সোনু সুদ। বলিউড অভিনেতা অক্ষয় কুমারের এই ছবি ঘিরে উন্মাদনা ছিল অনেকদিন ধরেই। তবে সংযুক্তা ও পৃথ্বীরাজের প্রেমের গল্পকে যেন ছাপিয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রীর সংসারের গল্প। ছবি দেখার পর অক্ষয় কুমারের প্রশংসা করেন অমিত শাহ। এই ছবির মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে বলেই জানান তিনি। তবে সিনেমা শেষে যেভাবে বললেন ‘চলিয়ে হুকুম’ তাতে স্পষ্ট বোঝা গেল ঘরনিকে কতটা মান্য করেন শাহ। স্ত্রী সোনাল, ছেলে জয় শাহ-কে নিয়ে এই ছবি দেখার পর তাঁর ওই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। ঘরনির উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘চলিয়ে হুকুম’ মন্তব্যে দর্শকাসনেও হাসির রোল।



Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...