Monday, May 18, 2026

দুবাইয়ে অভিষেকের সফরে নজরদারি ইডি-র, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

চোখের চিকিৎসা করাতে দুবাই গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। ইডি চেষ্টা করেও সেটা আটকাতে পারেনি। এবার বিদেশ সফরে অভিষেকের উপর নজরদারি চালাতে বিদেশ মন্ত্রকের মাধ্যমে দুবাই সরকারের কাছে আবেদন করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ইডি সূত্রে খবর, চিঠি লিখে অভিষেকের দুবাই সফর সম্পর্কিত যাবতীয় তথ্য জানানো হয়েছে। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের কথাও জানানো হয়েছে। ইডি-র এই পদক্ষেপে পাল্টা ধুয়ে দেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি প্রশ্ন করেন, কারা ইডি-সিবিআইকে (ED-CBI)! সিবিআই-এর এফআইআরে নাম থাকা লোডশেডিং-এ জেতা বিজেপি বিধায়ক ঘুরে বেড়াচ্ছেন, তাঁকে ধরছে না। অথচ চোখের অত্যন্ত গুরুতর সমস্য়ার চিকিৎসা করাতে দুবাই চাওয়া তৃণমূল সাংসদের উপর নজরদারি করছে!

চোখের অত্যন্ত গুরুতর সমস্য়ার চিকিৎসায় দুবাই গিয়েছেন অভিষেক। সেই সফর আটকাতে দিয়ে হাইকোর্টে মুখ পুড়েছে ইডি-র। বিচারপতির চূড়ান্ত ভর্ৎসনার মুখে পরে ইডি। বিচারপতি সস্ত্রীক অভিষেককে দুবাই যাওয়ার অনুমতি দেন। এরপরেই তৃণমূল সাংসদের সফরে নজরদারি চালানোর জন্য বিদেশ মন্ত্রকের মাধ্যমে দুবাই সরকারের কাছে আবেদন জানায় ইডি। কুণাল বলেন, ইডি-র যদি এতই তৎপরতা তারা দুবাই যেতে পারত। আর অভিষেকের বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই বলেই আদালত অনুমতি দিয়েছে। এখন এই সব করে ইডি অযথা জলঘোলা করছে।

হাইকোর্ট আগেই জানিয়েছে, FIR-এ কোথাও অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। তাঁদের আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ED-র দিল্লির অফিসে অভিষেক একাধিকবার হাজিরা দিয়েছেন। তাঁর নামে নতুন করে কোনও সমন জারি করা হয়নি। তাঁরা প্রয়োজনীয় নথিও জমা দিয়েছেন। তাই তাঁরা তদন্তে সাহায্য করছেন না- একথা বলা যায় না। সুপ্রিম কোর্ট অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের গতিবিধি নিয়ন্ত্রিত করেনি। যেহেতু হাসপাতাল বলেছে যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একজন যেতে পারেন, তাই রুজিরার যাওয়াতেও কোনও বাধা নেই। অভিষেক একজন সাংসদ। তিনি মামলা শুরুর পরেও একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন। তাই তিনি দুবাই বা দুবাই থেকে অন্য কোথাও পালিয়ে যাবেন এই আশঙ্কা অমূলক। কিন্তু তারপরেও ইডি-র এই অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে।




Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...