Sunday, May 17, 2026

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় জয়ী কপিল সিব্বল, চিদম্বরম সহ ৪১ জন

Date:

Share post:

৪১ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন রাজ্যসভায়(Rajyasava)। এই তালিকায় রয়েছেন কংগ্রেসের পি চিদাম্বরম(P Chidambaram) এবং রাজীব শুক্লা, বিজেপির সুমিত্রা বাল্মিকি এবং কবিতা পতিদার, প্রাক্তন কংগ্রেস নেতা কপিল সিব্বাল(Kapil Sibal), আরজেডির মিসা ভারতী এবং আরএলডির জয়ন্ত চৌধুরীর মতো নেতৃত্বরা।

১৫ রাজ্যের ৫৭ রাজ্যসভা আসনে ১০ জুন নির্বাচন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। গত শুক্রবার ছিল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তবে নির্বাচনের আগেই পরিস্থিতি যা তাতে দেখা গেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ৪১ জন। এরমধ্যে রাজ্যভিত্তিক উত্তরপ্রদেশের ১১ জন প্রার্থী, তামিলনাড়ুর ৬, বিহারের ৫, অন্ধ্রপ্রদেশের ৪, মধ্যপ্রদেশ ও ওড়িশা থেকে ৩, ছত্তিশগড়, পাঞ্জাব, তেলেঙ্গানা ও ঝাড়খণ্ড থেকে ২ জনকে এছাড়া উত্তরাখণ্ড থেকে ১ জন প্রার্থী এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। ৪১ জনের মধ্যে ১৪ জন বিজেপির, ৪ জন কংগ্রেস ও ৪ জন ওয়াই এস আর কংগ্রেস, ৩ জন করে ডিএমকে ও বিজেডির, আম আদমি পার্টি, আরজেডি, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, এআইএডিএমকে থেকে দুজন করে, জেএমএম, জেডি(ইউ), এসপি এবং আরএলডি থেকে একজন করে এবং নির্দল থেকে কপিল সিব্বাল নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, ১০ জুন মহারাষ্ট্রের ছয়টি, রাজস্থান ও কর্ণাটকের চারটি এবং হরিয়ানার দুটি আসনের জন্য নির্বাচন সম্পন্ন হবে। একই দিনে ফলাফলও ঘোষণা করা হবে।




Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...