Thursday, May 7, 2026

আজ মন্ত্রিসভার বৈঠকের পরেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আজ নবান্নে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকের পরই উত্তরবঙ্গ সফরে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কলকাতা থেকে বিমানে বাগডোগরা (Bagdorga) পৌঁছবেন মমতা। GTA ও শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর এই প্রথম উত্তরবঙ্গের যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বুধবার ফিরবেন তিনি।



বিধানসভার বাদল অধিবেশন নিয়ে কথা সহ একাধিক বিষয়ে এদিনের মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে বলে সূত্রের খবর। এবারের মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে মুখ্যমন্ত্রীকে বসানো এবং বেসরকারি বিশ্ববিদ্যালগুলির ভিজিটর পদে রাজ্যপালের জায়গায় শিক্ষামন্ত্রীকে বসানোর বিল পেশ হবে এই বাদল অধিবেশনেই। সে বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হবে বলে নবান্ন সূত্রে খবর।


মন্ত্রিসভার বৈঠকের পরই উত্তরবঙ্গের সফরে রওনা হবেন মুখ্যমন্ত্রী।
এক নজরে মুখ্যমন্ত্রীর সফরসূচি:

• বাগডোগরা থেকে হেলিকপ্টারে হাসিমারা এয়ারফোর্স স্টেশনে যাবেন।
• সোমবার, মালঙ্গী ফরেস্ট টুরিস্ট লজে থাকবেন রাত্রিবাস।
• মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে কর্মিসভা।
• মালাঙ্গী ফরেস্ট টুরিস্ট লজে রাত্রিবাস।
• বুধবার আলিপুরদুয়ারের সুভাষিনী ফুটবল গ্রাউন্ডে গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেবেন।
• হাসিমারা এয়ারফোর্স স্টেশন থেকে হেলিকপ্টারে বাগডোগরা।
• বাগডোগরা থেকে বিশেষ বিমানে বুধবার বিকেলে কলকাতায় ফিরবেন।




Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...