Thursday, May 7, 2026

ভাগীরথীতে বালি বোঝাই লরি, নদীর ৩০ ফুট গভীর থেকে প্রাণ রক্ষা চালক-খালাসির

Date:

Share post:

নিয়ন্ত্রণ হারিয়ে বালি একটি লরি তলিয়ে গেল ভাগীরথী নদীতে। লরি সোজা ঢুকে গেল নদীগর্ভে । নদীর তলায় ৩০ ফুট নিচে আটকে চালক ও খালাসি। কিন্তু শেষ পর্যন্ত লরির দরজা ভেঙে কোনমতে সাঁতরে প্রাণ রক্ষা করলেন চালক ও খালাস। ঘটনাটি ঘটেছে কালনা ঘাটে। জানা গিয়েছে বালিবোঝাই এই লরিটি আসানসোল থেকে চাকদহ যাচ্ছিল। সেইসময় ভাগীরথী নদী পেরোনোর জন্য কালনা ঘাটে আসে লরিটি। সেখানে ভেসেলের মাধ্যমে গাড়ি পারাপার করতে হয়। কিন্তু ভেসেলে তোলার সময়ই বিপত্তি ঘটে। ভেসেলে তুলতে গেলে ব্রেক ফেল করে বালিবোঝাই লরিটি হুড়মুড়িয়ে নদীতে তলিয়ে যায়। জলের গভীরে প্রায় ৩০ ফুট নীচে গিয়ে মাটির মধ্যে গেঁথে যায় লরিটি। জলের নীচে প্রায় কয়েক মিনিট আটকেও থাকেন চালক ও খালাসি। কিন্তু বেশ কিছুক্ষণ ওই অবস্থায় আটকে থাকার পর দরজা খুলে বেরিয়ে আসতে সক্ষম হন চালক ও খালাসি। কোন মতে তারা সাঁতরে ওপরে উঠে আসেন। ফেরিঘাট কর্মীরা তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় । আপাতত দুজনই সুস্থ আছেন বলে জানা গিয়েছে।

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...