Friday, May 8, 2026

সিলিকন ভ্যালিতে আদানি গোষ্ঠীর বিনিযোগ, বাদল অধিবেশনে ৬টি বিল পেশ, জানালেন পার্থ

Date:

Share post:

আগামী ১০ জুন শুরু হচ্ছে বিধানসভার (assembly) অধিবেশন।সোমবার পার্থ চট্টোপাধ্যায় ( partho chattopadhyay) বলেন, ৯ তারিখ সর্বদল বৈঠক ডেকেছেন স্পিকার। এরই পাশাপাশি তিনি জানিয়েছেন, সল্টলেক সিলিকন ভ্যালিতে আসছে আদানি গোষ্ঠী (adani group)। সিলিকন ভ্যালিতে হাইপার স্কেল ডাটা সেন্টার নির্মাণে অনুমোদন দেওয়া হয়েছে।এর ফলে প্রচুর কর্মসংস্থান হবে বলে তিনি জানা্ন।

বিধানসভার আসন্ন বাদল অধিবেশনে ৬টি বিল আনা হবে বলে জানিয়েছেন পার্থ।কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যামেন্ডমেন্ট বিল, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিল,প্রাণী ও প্রাণী সম্পদ বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিল সহ মোট ৬টি বিল আনার কথা।

বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৪টি সংস্থাকে সাইকেল কারখানা তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি সংস্থাকে ৫ একর করে জমি দেওয়া হবে। প্রত্যেক সংস্থা প্রথম পর্যায়ে ১০ কোটি টাকা করে এই সাইকেল তৈরির কারখানায় বিনিয়োগ করবে।সেখানে “সাইকেল হাব” হবে বলে জানান পার্থ চট্টোপাধ্যায়।

 

 

Related articles

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...