Sunday, May 17, 2026

World Test Championship Final: লর্ডসে বসতে পারে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালের আসর: সূত্র

Date:

Share post:

সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল ( World Test Championship Final) আয়োজিত হতে চলেছে বিশ্ব ক্রিকেটের আইকনিক স্টেডিয়াম লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে Lord’s Cricket Ground)। গতবছর করোনার কারণে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ হয়ে ছিল দ্য এজিস বোল, সাউদাম্পটনে। তবে এইবার করোনার প্রকোপ অনেটাই কম। তাই চলতি বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ লর্ডসেই আয়োজন করতে মরিয়া ইংল‍্যান্ড।

প্রথমবার সফলভাবে আয়োজনের পর ফের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করতে চলেছে ইংল্যান্ড। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে লর্ডস। এদিন এমনটাই জানালেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (ICC) সভাপতি গ্রেগ বার্কলে।

এক সাক্ষাৎকারে বার্কলে বলেন,” মনে করি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসের জন্য নির্ধারিত। এটাই সবসময় উদ্দেশ্য ছিল। জুন মাস চলছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোথায় হবে, এটা এই মাসের মধ্যেই আমরা নিশ্চিত করে ফেলব।”

এরপাশাপাশি গ্রেগ বার্কলে আরও বলেন,” এখন কোভিডের কোনও বিধি নিষেধ নেই ফলে এভাবেই আমাদের ব্যবস্থাপনা তৈরি করতে হবে ফাইনালের জন্য। আমার মনে হয় লর্ডসে ফাইনাল আয়োজন করা সম্ভব হবে । এটাই আমাদের উদ্দেশ্য।”

আরও পড়ুন:Ronaldo: রোনাল্ডোর জোড়া গোল, গ‍্যালারিতে বসে চোখে জল মা মারিয়া ডলোরেসের

 

 

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...