Wednesday, May 6, 2026

ভবানীপুরের দম্পতি খুনের নয়া তথ্য, দেহে মিলেছে বুলেটের ক্ষত

Date:

Share post:

ভবানীপুরের (Bhabanipur) ৭৩ এ হরিশ মুখার্জি রোড-এ দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নয়া তথ্য মৃতদেহে মিলেছে বুলেটের ক্ষত- পুলিশ সূত্রে খবর। সোমবার সন্ধেয় হরিশ মুখার্জি রোডের ওই ফ্ল্যাট থেকে প্রৌঢ় দম্পত্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। অশোক (Ashok) এবং তাঁর স্ত্রী রশ্মিতাকে (Rashmita) গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। একই সঙ্গে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দম্পতির মেয়ের অভিযোগ, রশ্মিতার হাতের বালা এবং আংটি খোয়া গিয়েছে।

খবর পেয়েই ঘটনাস্থলে প্রথমে যান ডিসি (DC) প্রবীণ ত্রিপাঠী (Prabin Tripathi) ও কলকাতা পুলিশের (Police) হোমিসাইড স্কোয়াডের তদন্তকারীরা। পরে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। নিয়ে আসা হয় স্নিফার ডগ। পুলিশি কুকুর ফ্ল্যাট থেকে বেরিয়ে গন্ধ অনুসরণ করে প্রায় 400 মিটার দূরে হরিশ পার্কের দিকে যায়। ঘরের মধ্যে আলমারির পাল্লা খোলা ছিল। জিনিসপত্র ছড়ানো-ছিটানো দেখে তদন্তকারীদের অনুমান লুঠের উদ্দেশ্যেই আততায়ীরা ঘরে ঢুকে ছিল। হয়তো বাধা পেয়েই খুন। বাড়ির মালিক অশোক শাহ শেয়ারবাজারে বিনিয়োগ করতেন বলে পরিবার সূত্রের খবর।

ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, তদন্ত শুরু হয়েছে। সম্ভবত কেউ গুলি করে খুন করেছে। অপরাধী ধরা পড়বেই। ফ্ল্যাট থেকে হরিশ পার্ক পর্যন্ত এলাকায় ট্রাফিক পুলিশ এবং আবাসনের একাধিক সিসি ক্যামেরা রয়েছে। সেই ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই অঞ্চল হাই সিকিউরিটি জোন। অত্যন্ত তৎপরতার সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ইতিমধ্যেই দেহ পাঠানো হচ্ছে ময়নাতদন্তে।

 

Related articles

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...