Wednesday, May 6, 2026

Assembly: ৯ জুন সর্বদল বৈঠকের ডাক স্পিকারের, থাকবে বিজেপি

Date:

Share post:

এবারের বিধানসভার (Assembly) বাদল অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধিবেশনে ৬টি বিল সরকার আনতে চলেছে বলে জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এর পাশাপাশি তিনি জানান, ১০ তারিখ অধিবেশন শুরুর আগের দিন অর্থাৎ ৯ জুন সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay)। উল্লেখযোগ্য ভাবে এই সর্বদল বৈঠকে থাকবে বিজেপি।

এবার বিধানসভা নির্বাচনের পরে বিধানসভায় বাম-কংগ্রেসের কোনও প্রতিনিধি নেই। আইএসএফ-এর তরফে একজন বিধায়ক রয়েছেন নওয়াদ সিদ্দিকি। তৃণমূলের (Tmc) মন্ত্রী-বিধায়করা ছাড়া রয়েছেন বিজেপি বিধায়করা। যদিও গেরুয়া শিবিরে ভাঙন ধরার পরে তাঁদের সংখ্যা ক্রমশ কমছে। বিধানসভা অধিবেশনের আগে নিয়মমাফিক সর্বদল বৈঠক ডাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপি বিধায়করা সেখানে উপস্থিত থাকেন না। এমনকী, অধিবেশন চলাকালীন বিভিন্ন ছুতোয় হট্টগোল করে তাঁরা অধিবেশন বয়কট করে বাইরে বেরিয়ে যান। তবে এবার সর্বদল বৈঠকে বিজেপি বিধায়করা উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। এখন সরকারের তরফ থেকে বিধানসভায় বিল পেশ করার পরে বিজেপির কী ভূমিকা থাকে সেটাই দেখার।

আরও পড়ুন- ভবানীপুরের দম্পতি খুনের নয়া তথ্য, দেহে মিলেছে বুলেটের ক্ষত

 

Related articles

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...