Saturday, June 20, 2026

Monkey Pox : মাঙ্কি পক্স ঠেকাতে কোন সতর্কতার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ?

Date:

Share post:

মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, ততই সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।প্রায় ৩০টি দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে মাঙ্কি পক্স। গোটা বিশ্বে প্রায় ৭৮০ জন আক্রান্ত। যার অধিকাংশেই ইউরোপের নানা দেশের বাসিন্দা।

আরও পড়ুন- ভবানীপুরের দম্পতি খুনের নয়া তথ্য, দেহে মিলেছে বুলেটের ক্ষত

সব দেশকেই সতর্ক হতে বলছেন হু-এর স্বাস্থ্যকর্তারা। তবে যে সব দেশে বেশি ছড়াচ্ছে, তাদের এখনই কিছু পদক্ষেপ করতে বলা হয়েছে।

মাঙ্কি পক্সের সংক্রমণ ঠেকাতে কী করতে হবে? মনে রাখবেন কারও মাঙ্কি পক্স হয়েছে বলে মনে হলেই আগে তাকে পাঠাতে হবে নিভৃতবাসে। অন্যদের সঙ্গে কোনও ভাবেই তাকে থাকতে দেওয়া যাবে না।

যদি কোনও গোষ্ঠীর মধ্যে ভাইরাস ছড়িয়ে গিয়েছে বলে সন্দেহ হয়, তবে সকলকেই আলাদা রাখতে হবে। করোনার (carona) মতো এক জনের থেকে আর এক জনের মধ্যে এই ভাইরাস ছড়াতে দেওয়া যাবে না। কারণ, করোনার সময়ে বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়ে পড়েছিলেন মূলত সতর্কতার অভাবে। এ বার তাই প্রথম থেকে হাসপাতালের কর্মীদের সাবধান করার কথা বলছে হু। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার জন্য যা যা জিনিসপত্র জরুরি, তা আগে থেকেই সংগ্রহ করতে হবে।
ভারতে এখনও মাঙ্কি পক্সের তেমন কোনও ঘটনা ধরা পড়েনি। তবে গুজরাতের এক শিশুকন্যা সংক্রমিত হয়েছে বলা সন্দেহ করা হচ্ছে। তাই আগেভাগে ভারতকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...