Sunday, March 15, 2026

Sona Pappu : ফের গ্রেফতার কসবার ত্রাস সোনা পাপ্পু

Date:

Share post:

বেশ কয়েক মাস আগে প্রতিপক্ষকে প্রকাশ্যে খুন করার পরিকল্পনা করেছিল কসবার (kasba) ত্রাস সোনা পাপ্পু। সেই পরিকল্পনা ভেস্তে গেলেও সেই সময় পুলিশ তাকে গ্রেফতারও করেছিল।কিন্তু কিছুদিনের মধ্যেই ছাড়া পেয়ে যায় এই দুষ্কৃতী।আট মাস পর ফের একবার তাকে গ্রেফতার করল পুলিশ।এমনকি কসবা থেকে তাঁর সহযোগী আরও ৭ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর (sona pappu) বিরুদ্ধে তোলাবাজি, অশান্তি-সহ সমাজবিরোধী কার্যকলাপের একাধিক অভিযোগ রয়েছে।
সোমবার বালিগঞ্জ এলাকা থেকে সোনা পাপ্পুকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডাদমন শাখা। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় কিছুদিন ধরেই বিভিন্ন হামলা ,অশান্তি ,তোলাবাজি এবং সমাজ বিরোধী কাজের অভিযোগ পাওয়া যাচ্ছিল। আর সেই সমস্ত কাজের সঙ্গে জড়িত ছিল এলাকার কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু এবং তা্র সহযোগীরা।

আরও পড়ুন-  হারের ভয়! উত্তরপ্রদেশ উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত কংগ্রেসের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতবছরের ৯ সেপ্টেম্বর কসবার আর এক দুষ্কৃতী মুন্না পাণ্ডে জেল থেকে ছাড়া পাওয়ার পর, তাকে খুনের ছক কষে সোনা পাপ্পু। প্রেসিডেন্সি জেলের (presidency jail) বাইরেই ২৬ জনের গ্যাং নিয়ে প্রতিপক্ষকে খুনের ছক কষেছিল ওই দুষ্কৃতী। যদিও সেই হামলার ছক বানচাল হয়ে গিয়েছিল। ওই ঘটনায় ২০২১-এর ২৩ সেপ্টেম্বর, কৈখালির এক আবাসন থেকে সোনা পাপ্পু গ্রেফতার হয়।
শহরের বিভিন্ন থানায় সোনা পাপ্পুর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ দায়ের করা রয়েছে। তাকে দীর্ঘদিন ধরে হাতের নাগাল পাওয়ার চেষ্টা করছিল গোয়েন্দারা।


spot_img

Related articles

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...