Saturday, March 14, 2026

anis khan: আনিস খান হত্যা মামলার শুনানি শেষ, রায় স্থগিত রাখল হাইকোর্ট

Date:

Share post:

আনিস খান হত্যা মামলার শুনানি মঙ্গলবার শেষ হল কলকাতা হাইকোর্টে (kolkata highcourt)। তবে আজ আদালত রায় দেয়নি। আনিসের ঘটনাটি সামনে রেখে রাজ্যের কাছে আদালত জানতে চায়, এই মামলায় শুধু পুলিশের বিরুদ্ধেই অভিযোগ। এর পরও পুলিশের তদন্তের উপর রাজ্যের মানুষের আস্থা রাখা কষ্টকর।

আদালতের যুক্তি,ঘটনা সূত্রপাত এক অতিরিক্ত পুলিশ সুপারের পাঠানো মোবাইল বার্তা থেকে।সেই অভিযোগের নেপথ্যে কোনও বড় ষড়যন্ত্র বা চক্রান্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে।আদানত বলেছে, আনিসের(anis khan) ঘটনায় অন্য থানার পুলিশ গিয়েছে অভিযান চালাতে। সেই প্রক্রিয়াতেও ভুল আছে। এর পরই আদালত বলে, কোন পদমর্যাদার পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তা এখানে গুরুত্বপূর্ণ নয়। অভিযোগ একমাত্র পুলিশের বিরুদ্ধেই উঠেছে।মানুষ বা অভিযুক্তের পরিবার কীভাবে বিশ্বাস রাখবে সেই প্রশ্নও তুলেছে আদালত।

এই বক্তব্যের প্রেক্ষিতে রাজ্য স্পষ্ট জানিয়েছে, পুলিশের তদন্তে বিশ্বাস না রাখার কোনও কারণ নেই। সত্য উদ্ঘাটনের সব চেষ্টা রাজ্য করছে, সিট গঠন করা হয়েছে। বরং অভিযোগকারী আনিস খানের বাবা সালেমের অভিযোগ সঠিক  ছিল না। অভিযোগপত্রটি তিনি নিজে লেখেননি। পরে যখন সেটি তাঁকে পড়ে শোনানো হয়, তিনি বলেন অভিযোগের অনেক কথাই তিনি বলেননি। পুলিশ জানিয়েছে, সবদিক খতিয়ে দেখা হচ্ছে।


spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...