Thursday, May 14, 2026

মোবাইল গেম খেলতে বাধা, মাকে খুন করে দুদিন দেহ লুকিয়ে রাখল নাবালক!

Date:

Share post:

মোবাইল গেমের নেশা সর্বনাশা। আর সেই মোবাইল গেমের নেশায় বুঁদ ছিল সে। মোবাইল গেম খেলতে বাধা দিয়েছিল মা। যা নিয়ে তুমুল অশান্তি। গেমের নেশা এতটাই গ্রাস করেছিল যে খেলতে বাধা পেয়ে নিজের মাকে গুলি করে খুন করল ১৬ বছরের এক নাবালক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।



আরও পড়ুন:পয়গম্বরকে অপমান বিজেপির! রাজধানী সহ চার রাজ্যে আত্মঘাতী হামলার চিঠি জঙ্গি সংগঠনের

জানা
গিয়েছে, মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে নিত্যদিন মায়ের সঙ্গে অশান্তি বাঁধত ওই নাবালকের। গত সোমবার সেই অশান্তির মাত্রা চরমে পৌঁছায়। রাগের মাথায় বাড়িতে রাখা বন্দুক দিয়ে গুলি করে নিজের মাকে খুন করে ওই নাবালক। পুলিস সূত্রে খবর, ওই পরিবারের কর্তা অর্থাৎ নাবালকের বাবা ভারতীয় সেনাতে কর্মরত। বর্তমানে যিনি পশ্চিমবঙ্গে কর্মরত। নিরাপত্তার জন্য বাড়িতে লাইসেন্সড বন্দুক রেখে দিয়েছিলেন। সেই বন্দুক দিয়েই তাঁর গু‌ণধর পুত্র নিজের মাকে হত্যা করল।




এখানেই নাবালোকের কীর্তি শেষ নয়। অভিযুক্ত কিশোর মায়ের মৃতদেহ লুকিয়ে রেখেছিল। ৯ বছরের বোনকে নিয়ে বাড়ি থেকে দু’‌দিন কোথাও বেরয়নি। দুর্গন্ধ ঢাকতে রুম ফ্রেশনার ব্যবহার করেছিল। এই কথা যেন কাউকে না বলা হয়, বোনকে হুমকিও দিয়েছিল সে। নিজের অপরাধ ঢাকতে গল্পও ফেঁদেছিল। বাবাকে সে জানায় বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে আসা মেকানিকই মাকে মেরেছে। ছেলের কথা বিশ্বাস করে বাবাও একই কথা জানায় পুলিশ। কিন্তু পুলিশের সন্দেহ হয়। কিশোরকে জিজ্ঞাসাবাদ করতেই আসল সত্য বেরিয়ে আসে। পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করেছে কিশোর।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...