Tuesday, June 23, 2026

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই KLO-কে সমর্থন জানিয়ে বাংলা ভাগের দাবি BJP সাংসদের

Date:

Share post:

এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক সেই সময়ই উত্তরবঙ্গে পৃথক রাজ্যের দাবি তুললেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। শুধু তাই নয়, “উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত” তত্ত্ব খাড়া করে KLO নেতা জীবন সিংহকেও সমর্থন করেছে বিজেপি সাংসদ।



আরও পড়ুন:পয়গম্বরকে অপমান বিজেপির! রাজধানী সহ চার রাজ্যে আত্মঘাতী হামলার চিঠি জঙ্গি সংগঠনের


জয়ন্ত রায়ের দাবি, “উত্তরবঙ্গে যে মিনি সেক্রেটারিটের স্বপ্ন দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে ক’জন সেক্রেটারি আছেন? হাজার হাজার মানুষকে প্রত্যেকদিন চিকিৎসার জন্য বাইরে যেতে হয়। গরীব মানুষ গরীব থেকে আরও গরীব হয়েছে। আয়ুষ্মান ভারতের সুবিধা দেন না। যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন, ওটা স্বাস্থ্যসাথী নাকি স্বাস্থ্যের বিরোধী, নার্সিংহোমে গেলেই বুঝতে পারা যায়।” বিজেপি সাংসদ শুধু নিজের দাবিতে থেমে থাকেননি, KLO নেতা জীবন সিংহকে সমর্থন করে তাঁর বক্তব্য, “জীবন সিংহ উত্তরবঙ্গকে নিয়ে আলাদা করে ভাবনা চিন্তা করছেন। সেদিক থেকে আমি তাঁর বিরুদ্ধে নই।”




উল্লেখ্য, গত রবিবার উত্তরবঙ্গ সফরের আগে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছিলেন KLO নেতা জীবন সিংহ। এক ভিডিও বার্তায় জীবন সিং বলেছিলেন, “কোচবিহারের মানুষ বৃহত্তর কামতাপুর রাজ্য গঠন করবে। এখানকার মানুষ নিজের ভাগ্য নিজেরাই ঠিক করবে। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বলছি, কোচ-কামতাপুরে পা রাখবেন না। বহুদিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের শাসন সহ্য করে আসছি আমরা। আর নয়।”

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...