Sunday, May 17, 2026

অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কাকে সাহায্য করায় ভারতের প্রশংসায় চিন

Date:

Share post:

চরম আর্থিক দুরবস্থায় থাকা শ্রীলঙ্কাকে(SriLanka) সাহায্যের হাত বাড়াতে বিন্দুমাত্র কসুর করেননি ভারত। আর্থিক দেউলিয়া অবস্থা থেকে বেরিয়ে আসতে সামর্থ্য অনুযায়ী সমস্ত রকম সাহায্য করা হয়েছে ভারতের তরফে। ভারতের এই পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল প্রতিবেশী চিনকে।

স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। আর্থিকভাবে তারা নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। এই অবস্থায় লাইন ক্রেডিট এবং অন্য মাধ্যমে শ্রীলঙ্কাকে ৩ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য পাঠিয়েছে ভারত। এই পরিস্থিতিতে সম্প্রতি চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ানকে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়, শ্রীলঙ্কায় বিশাল বিনিয়োগকারী চিন কি এই সঙ্কটজনক পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্রকে সাহায্য করতে দ্বিধা করছে?

এ প্রশ্নের উত্তরে লিজিয়ান বলেন, ভারত সরকার এই পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কাকে ভীষণভাবেই সাহায্যের চেষ্টা করে চলেছে। আমরা তাদের এই উদ্যোগকে অবশ্যই স্বীকৃতি দিচ্ছি। আমরাও ভারতের এবং আন্তর্জাতিক গোষ্ঠীর অন্য দেশগুলির সঙ্গে একযোগে শ্রীলঙ্কাকে সাহায্য কাজ করতে চাই। সমস্যায় থাকা অন্য দেশগুলিকেও তাদের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে চাই।


Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...