Sunday, May 17, 2026

১৮ জুলাই দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের

Date:

Share post:

মেয়াদ শেষ হতে চলেছে দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের(Ramnath Kovind)। এর পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেল ৩টেয় দেশের রাষ্ট্রপতি নির্বাচনের(Precident election) নির্ঘণ্ট প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন(Election commission)। এদিন দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল, আগামী ১৮ জুলাই হবে দেশের রাষ্ট্রপতি নির্বাচন এবং ভোট গণনা হবে ২১ জুলাই। প্রার্থীরা ২৯ জুন পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়সীমা ২ জুলাই।

রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট

প্রসঙ্গত, দেশের ১৪ তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ শেষ হতে চলেছে আগামী ২৪ জুলাই। ১৪ জুলাই ২০১৭ থেকে এই দায়িত্বভার সামলাচ্ছেন তিনি। নিজের কার্যকালে বিশ্বের ২৮ টি দেশে সফর করেছেন তিনি। ৬ টি দেশ থেকে পেয়েছেন সর্বোচ্চ সম্মান। সংবিধানের ৬২ ধারা অনুযায়ী, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সেই মতো দেশের ইতিহাসে ১৬ তম রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে এবার।

উল্লেখ্য, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের উভয় কক্ষ নিয়ে গঠিত ইলেক্টোরাল কলেজের সদস্যদের দ্বারা, যা হল – লোকসভা এবং রাজ্যসভা। ভারতের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভাও এই ভোট প্রক্রিয়ায় অংশ নেবে।


Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...