Friday, April 10, 2026

Sunil Chhetri: যুবভারতীর উন্মাদনা দেখে আপ্লুত ভারত অধিনায়ক সুনীল ছেত্রী

Date:

Share post:

বুধবার এএফসি এশিয়ান কাপের ( AFC Asian Cup) যোগ‍্যতা অর্জনপর্বের ম‍্যাচে কাম্বোডিয়ার (Combadia) বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় ভারত (India)। সৌজন্যে সুনীল ছেত্রীর ( Sunil Chhetri) জোড়া গোল। আর এই ম‍্যাচে ভারতীয় দলকে সমর্থন করতে যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির হয়েছিলেন সমর্থকরেরা দেশের হয়ে গলা ফাটাতে। আর যুবভারতীর এই উন্মাদনা দেখে আপ্লুত ভারত অধিনায়ক। তিনি বলেন,” দর্শকরা যে ভাবে আমাদের সমর্থন করেছেন, তা অতুলনীয়।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে সুনীল বলেন,”দর্শকরা যে ভাবে আমাদের সমর্থন করেছেন, তা অতুলনীয়। ওঁদের খুশি করতে পেরেই বেশি আনন্দ হচ্ছে। শুনছিলাম, রাত সাড়ে আটটায় খেলা দেখতে নাকি বেশি দর্শক আসবেন না। বাস্তবের ছবিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আশা করছি, পরের ম্যাচগুলিতে দর্শকদের আরও আনন্দ দিতে পারব। সকলকে ধন্যবাদ। অনুরোধ করব যদি সম্ভব হয়, আফগানিস্তান ম্যাচেও আপনারা যুবভারতীতে আসুন।”

আন্তর্জাতিক ম্যাচে লিয়োনেল মেসির গোল সংখ্যা ছুতে সুনীলের মাত্র বাকি চার গোল। এই মুহূর্তে আন্তর্জাতিক ম‍্যাচে মেসির গোলসংখ্যা ৮৬। ভারত অধিনায়কের ৮২ টি। মাত্র চারটি গোল পিছনে সুনীল। চলতি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বেই আর্জেন্তিনীয় কিংবদন্তিকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। এই নিয়ে সুনীল বলেন, “আমি কখনওই পরিসংখ্যান নিয়ে ভাবি না। এতগুলো গোল করেছি দেখে মনে হচ্ছে আমার আরও বয়স হয়ে গিয়েছে। আসলে আমাকে ছোট থেকে যাঁরা দেখেছেন তাঁরা জানেন, পরিসংখ্যান নিয়ে কোনও দিনই মাথা ঘামাই না। হ্যাটট্রিক হয়নি এটা নিয়েও ভাবছি না। দলের জয়টাই আমার কাছে আসল।”

আরও পড়ুন:Kl Rahul: প্রথমবার দেশের মাটিতে নেতৃত্ব দেওয়া থেকে বঞ্চিত, আবেগঘন বার্তা রাহুলের

 

 

Related articles

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

নির্বাচনে হার নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা খেলায় বিজেপি। ভোটমুখী বঙ্গে কলকাতা শহর রাজ্যের...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে...

কেন্দ্রের ‘তুঘলকি’ সিদ্ধান্তের বিরুদ্ধে পথে শিল্পীরা, অনুদানের দাবিতে কলকাতায় মিছিল

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন থিয়েটার ও পারফর্মিং আর্টিস্টরা। পশ্চিমবঙ্গ পারফর্মিং আর্টিস্ট কমিউনিটির (West Bengal Performing Artists...